মায়াপুরে বিয়ে সারলেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
শহরজুড়ে বিয়ের মরসুম! অগ্রহায়ণ পড়তে না পড়তেই টেলিপাড়ায় বিয়ের হিড়িক। এবার চার হাত এক হলো আরেক টেলি দম্পতির। সাত পাকে বাঁধা পড়লেন কৃষ্ণকলি, রাণী রাসমণিখ্যাত জি-বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার।
দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা। অবশেষে মনের মানুষের গলায় মালা দিলেন তিনি। পাত্র সৌরভ রায়। রাজ চক্রবর্তীর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে দেখা মিলেছিল তার। বেঙ্গলের হয়ে ক্রিকেটও খেলেছেন সৌরভ। বর্তমানে সিসিএলে বেঙ্গল টাইগার্স টিমের সদস্য তিনি।
সৌরভ নিজেও অভিনয় পেশার সঙ্গে যুক্ত। প্রিয়াঙ্কা-সৌরভ দুজনেই রাধা-মাধব ভক্ত। তাই মায়াপুর ইস্কনেই নিজেদের নতুন জীবনের সূচনা করলেন দুজনে। সেখানেই চারহাত এক হলো নবদম্পতির।
বিয়ের দিন টুকটুক লাল বেনারসিতে সেজেছিলেন প্রিয়াঙ্কা। গলায় গোলাপের মালা। গা-ভর্তি গয়নায় সুন্দরী কনে। প্রিয়াঙ্কার মাথায় মুকুট-মাথাপট্টি। সৌরভ অবশ্য টোপর নয় পাগড়ি পরে বিয়ে সেরেছেন।
বিয়ে সেরে কৃষ্ণকলির বড় বউমা লেখেন, ‘আজীবনের জন্য বাধা পড়লাম। সবসময় চেয়েছি সংসার করতে এবং জগন্নাথজির আর্শীবাদেই তোমাকে পেয়েছি। আমাদের গল্প তার সবচেয়ে সুন্দর অধ্যায়ে প্রবেশ করল। চিয়ার্স টু হ্য়াপিলি এভার আফটার’।
বিয়েটা শহর থেকে দূরে করলেও প্রিয়াঙ্কা-সৌরভের বৌভাতের আসর ছিল জমজমাট। হাজির ছিল ইন্ডাস্ট্রির বন্ধুরা। অনুরাগের ছোঁয়ার পরিবার, কৃষ্ণকলি গোটা টিম হাজির ছিল প্রিয়াঙ্কার বিয়ের রিসেপশনে।
সেদিন নবদম্পতিকে দেখা গেছে অফ হোয়াইট পোশাকে। সাদা লেহেঙ্গায় সাজলেন কনে। শেরওয়ানিতে ঝলমল করলেন সৌরভ।
পাঁচ বছর আগে আলাপ। সেখান থেকে প্রেম। ভবিষ্যত পরিকল্পনাও সেরে ফেলেছেন দুজনে। ক্রংক্রিটের জঙ্গল থেকে দূরে হিমালয়ে ঘর বাঁধতে চান সৌরভ-প্রিয়াঙ্কা। সময় পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন তারা।
অভিনেত্রী জানান, ‘আমরা দুজনেই স্পিরিটুয়ালি খুব কানেক্টেড। বিয়েটা তাই মায়াপুর ইস্কনে হয়েছে। বৈদিক নিয়ম অনুসারে। বাকিটা পুরোপুরি ঈশ্বরের হাতে। জগন্নাথজির আর্শীবাদে সবটা হয়েছে’।
এদিন দেখা মিলল রাহুল-প্রীতি, আদিত্য়-পূর্বাশা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সম্রাট মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, সুজন নীল মুখোপাধ্যায়, জ্যামি বন্দ্যোপাধ্যায়দের।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ










