মায়ের আশ্রয় হয়নি ডাক্তার-ব্যাংকার ছেলের ঘরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
উচ্চ শিক্ষিত ৬ ছেলে ২ মেয়ে। যার যার অবস্থান থেকে সন্তানরা প্রতিষ্ঠিত। কারও নেই অভাব অনটন। মানুষের দৃষ্টিতে সবাই প্রতিষ্ঠিত। তারপরও তাদের একমাত্র মা মরিয়ম বেগমের স্থান হয়নি কোন সন্তানের কাছে। মরিয়ম বেগমের বয়স প্রায় একশর কাছাকাছি। হাহাকার করতে হয় একমুঠো ভাতের জন্য।
বৃদ্ধা মরিয়ম বেগমের আট সন্তানের মধ্যে বড় ছেলে আক্তার হোসেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। অন্য ছেলেদের মধ্যে আবদুল্লাহেল বাকী প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাখাওয়াত হোসেন সাকি গার্মেন্ট ব্যবসায়ী, ছোট ছেলে ডাক্তার হুমায়ূন কবির শিশু বিশেষজ্ঞ (বিসিএস), জাহাঙ্গীর হোসেন ব্যবসায়ী এবং আলমগীর হোসেন প্রবাসী। প্রবাসী আলমগীর হোসেন ছাড়া বাকি পাঁচ ছেলে তাদের পরিবার নিয়ে থাকেন ঢাকায়।
আরও জানা যায়, বাকি দুই মেয়ে বিয়ে হয়ে গেছে। তাদের অবস্থাও বেশ ভালো। কারো সংসারে অভাব অনটন নেই বললেই চলে।
শুধু বৃদ্ধ মাকে ভরণ-পোষণ করতেই তাদের হাজারো অভাব। প্রত্যেকে তাদের স্ত্রী সন্তানকে নিয়ে শান্তিতে বসবাস করছে। কিন্তু মায়ের যন্ত্রণা আর অশান্তিতে ভরপুর। খেয়ে না খেয়ে বিনা চিকিৎসায় দিনাতিপাত করছেন আট সন্তানের জননী মরিয়ম বেগম। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেন প্রতিনিয়ত। কোনো ছেলে কিংবা মেয়ের ঘরে আশ্রয় হয়নি শতবর্ষী মরিয়ম বেগমের। কেউ একবার খোঁজও নেন নি। বর্তমানে প্রতিবেশির ঘরে আশ্রয় হয়েছে মরিয়ম বেগমের।
মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে একা বের হন মরিয়ম। বয়সের ভারে ন্যুব্জ মরিয়ম পড়ে যান রাস্তার পাশেই। আহত হন তিনি। শরীরের অনেক স্থানেই ক্ষত চিহ্ন রয়েছে। ছেলে-মেয়েরা খবর না রাখায় গ্রামবাসী তাকে দেখভালের দায়িত্ব দেন মরিয়ম বেগমের ভাইয়ের ছেলে আবদুল লতিফের কাছে। আবদুল লতিফ ওই বৃদ্ধার সেবা শুশ্রুষা ও চিকিৎসা করান।
এই ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর (রশ্মিমপুর) গ্রামে।
স্থানীয় ইউপি মেম্বার আবদুর রফিক জানান, মরিয়মের বাবা আসুর উদ্দিন সরকার ছিলেন খুব ধনী একজন ব্যক্তি। শত শত বিঘা জমি ছিল তার। মেয়ের নামে (মরিয়ম) ১৫ বিঘা জমি লিখে দিয়েছিলেন তার বাবা। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে ঘরজামাই এনেছিলেন আবদুস সালামকে। মরিয়ম-সালামের দাম্পত্য জীবনে ছয় ছেলে দুই মেয়ের জন্ম। জমি বিক্রি করে প্রত্যেককে সুশিক্ষায় মানুষও করেছেন তারা। এখন তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত।
এক বিঘা জমি বিক্রি করে গত কয়েক বছর আগে ছেলে আলমগীরকে বিদেশ পাঠান মরিয়ম বেগম। এ নিয়ে অন্য ছেলেরা মায়ের প্রতি চরমভাবে ক্ষুব্ধ হন। এখন মাকে কেউ ভরণ-পোষণ করেন না। মায়ের কোন খোঁজ খবরও রাখেন না। সকল ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করেন, এখন সবাই সমাজে প্রতিষ্ঠিত। কিন্তু ছোট ছেলেকে এক বিঘা জমি বিক্রি করে বিদেশ পাঠান। তাই নিয়ে বৃদ্ধ মায়ের প্রতি ক্ষোভ অন্য সন্তানদের। এখন কেউ খোঁজও নেন না এই বৃদ্ধ মায়ের।
স্থানীয়দের কাছে এখন সন্তানরা চক্ষুশুল। কারণ এমন প্রতিষ্ঠিত সন্তান থাকার পরও বৃদ্ধ মাকে একমুঠো খাবারের জন্য অন্যের কাছে হাত পাততে হয়। মনে হয় সন্তানদের প্রতিষ্ঠিত করাই যেন ভুল।
এ বিষয়ে বৃদ্ধার ছেলে ডাক্তার হুমায়ূন কবিরকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তার সহকারী রিসিভ করে বলেন, স্যার এখন কথা বলতে পারবেন না। তিনি রোগী দেখতেছেন ঢাকার সেন্ট্রাল হাসপাতালে। পরে ফোন দিবেন।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, মা-বাবাকে ভরণ-পোষণ না করলে ছেলে সন্তানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



