মায়ের কোলে ফিরলেন সৌরভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নিখোঁজের ১১ দিন পর উদ্ধার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে বনানীর বাসায় পৌঁছে দেয় পুলিশ। এ সময় সোহেল তাজ সেখানে উপস্থিত ছিলেন।
জানা যায়, বেলা ১১টা ৩৩ মিনিটে পুলিশের একটি প্রিজনভ্যান বাসার সামনে পৌঁছামাত্রই প্রবেশ গেট খুলে দেয়া হয়। প্রিজন ভ্যানের পেছনেই একটি মাইক্রোবাস এসে থামলে সোহেল তাজ সেটি ভেতরে ঢুকিয়ে দিতে বলেন।
মাইক্রোবাস থেকে নেমেই সৌরভ দুই-এক কদম হেঁটে মাকে জড়িয়ে ধরেন। তারপর বাবা ও মামা সোহেল তাজকে বুকে জড়িয়ে ধরেন সৌরভ। এসময় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে সৌরভকে নিয়ে তার বাবা, মা ও সোহেল তাজ লিফটের দিকে এগিয়ে যান।
গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আফমি প্লাজার সামনে থেকে সোহেল তাজের ভাগ্নে সৌরভকে অপহরণ করে দুর্বৃত্তরা। ঘটনায় পরদিন পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেন সৌরভের বাবা।
ভাগ্নে অপহরণ হওয়ার বিষয়টি নিয়ে ফেসবুক লাইভের পাশাপাশি সংবাদ সম্মেলনও কথা বলেন তিনি। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সৌরভকে উদ্ধারে অভিযান চালায়।
নিখোঁজের ১১ দিন পর বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ শেরপুর রুটের তারাকান্দার উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকার জামিল অটোরাইস মিলের সামনে থেকে সৌরভকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে ঢাকার নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী।
-জেডসি
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ











