মায়ের গর্ভে গুলিবিদ্ধ ‘সুরাইয়া’ শঙ্কামুক্ত
আপডেট: ০২:১২ পিএম, ৬ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মাগুরায় মায়ের পেটে ২৩ শে জুলাই গুলিবদ্ধ হওয়ার পর শিশুটিকে নিয়ে শঙ্কিত ছিল সবাই। অবশেষে সেই শঙ্কার অবসান হল। জন্মের ১৪ দিন পর মায়ের কোলে ফিরেছে শিশুটি। এতদিন ধরে যে ছিল ‘বেবি অব নাজমা’ এখন তার বাবার দেওয়া নাম সুরাইয়া।
ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষও জানাল অনেকটাই সুস্থ সুরাইয়া। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, এখন অনেকটা উন্নতি হয়েছে। আশাকরি আরো উন্নতির দিকে যাবে। সবচেয়ে বড় কথা হল সে এখন 'আউট অব ডেঞ্জার'।
হাসি ফিরে এসেছে বাবার মুখেও। তবে জানালেন হত্যাকারীদের হুমকির কথা।
সুরাইয়ার বাবা বাচ্চু ভূইয়া বলেন, বিনামূল্যে মেয়ের চিকিৎসা সেবা পেয়ে আমি অনেক খুশি। কর্তৃপক্ষ বলেছে প্রয়োজনে বিদেশে নেওয়া হবে। তবে এখনো আসামীদের হুমকির মুখে আছি।
শিশুটিকে আজ বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজে দেখতে এসেছিলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এ ঘটনার জন্য সরকারের সমালোচনা করেন।
০৬.০৮.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা