মা ও ভাইকে পিটিয়ে বাড়ি ছাড়ালেন আ.লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলামের বিরুদ্ধে মা ও ভাইকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে লালমনিরহাট সদর থানায় তার মা আনোয়ারা বেগম (৬০) ও ছোট ভাই তাজবিরুল ইসলাম এ অভিযোগে সংবাদ সম্মেলনে করেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, বড় ছেলে তাহমিদুল ইসলাম পারিবারিক সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার জন্য দীর্ঘদিন থেকে নানা অপতৎপরতায় লিপ্ত। তিনি তার সহযোগীদের নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টিসহ নানা অত্যাচার ও জুলুম চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে তাহমিদুল ১০-১২ জনকে নিয়ে আমার (আনোয়ারা বেগম) ও ছোট ছেলে তাজবিরুলের ওপর চড়াও হন। তারা বাড়ির আশপাশের ১৮টি সুপারি গাছ, ৪টি আম গাছ ও ২টি লিচু গাছ কেটে ফেলেন। বাধা দিলে তাজবিরুল ও তার স্ত্রী খাদিজাতুল কোবরাকে মারপিট করা হয়। এবং তাহমিদুলের ক্ষমতার দাপটে তার অন্যায় কার্যকলাপে কেউ বাধা দেয়ার সাহস পায় না।’
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মৃত তোফায়েল হোসেন সরকারের স্ত্রী আনোয়ারা বেগম। প্রায় ২০ বছর আগে স্বামীকে হারিয়ে ৩ ছেলে ও ৪ মেয়েকে বড় করেন। এক ছেলের মৃত্যুর পর একে একে ৪ মেয়েকে বিয়ে দেন। এর পর দুই ছেলে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এর মধ্যে বড় ছেলে সম্পত্তির লোভে মা ও তার ছোট ভাইকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন।
তাজবিরুল ইসলাম বলেন, তাহমিদুল মাকে গালাগালি ও লাঞ্ছিত করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, আমার সরকার এখন ক্ষমতায় আছে। তোমরা আমার কিছুই করতে পারবা না।
মা আনোয়ারা বেগম বলেন, বড় ছেলের অত্যাচারের প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও লালমনিরহাট সদর থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করে তাহমিদুল ইসলাম বলেন, ‘বাড়ির রাস্তা নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বিবাদ রয়েছে। এ বিষয়ে সকালে ছোট ভাই ও তার স্ত্রী আমাকে গালাগাল করেছেন এবং দেখে নেয়ার হুমকি দিয়েছেন।’
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের ওসি মাহাফুজুর রহমান জানান, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মতিয়ার রহমান জানান, বিষয়টি পারিবারিক। এ সম্পর্কে আমার জানা নেই। তবে আমি বিষয়টি সর্ম্পকে খোঁজ খবর নিচ্ছি।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











