ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৭:৪৮:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মা নেই,  চার কুকুর ছানাকে দুধ খাওয়াচ্ছে গরু (ভিডিও)

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

গাড়ির নিচে চাপা পড়ে মা মারা গেছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চার কুকুর ছানাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ। শেষে ওই চার ছানার পাশে দাঁড়াল এক ‘অন্য মা’।

ভারতীয় একটি গণমাধ্যম বলছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একটি গরু স্তন্যপান করাচ্ছে চারটি কুকুরছানাকে। এই চার কুকুর ছানার মা কয়েক দিন আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

এখন সেই কুকুর ছানাগুলোর পাশে বটবৃক্ষের ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে ওই এলাকারই একটি গরু। নিজেই স্তন্যপান করাচ্ছে কুকুরছানাগুলোকে।

গরুর দুধ পান করে এখন বেশ সুস্থ সবলই বাচ্চা কুকুরগুলো। এ ঘটনার ভিডিও অনলাইন ছড়িয়ে পড়তেই অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও পশুদের এমন মাতৃত্ববোধের ভিডিও বেশ কয়েকবার ছড়িয়ে পড়ে।