মা-বাবা হারিয়ে কষ্টে দিন কাটাচ্ছে ‘সম্রাট’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৭ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার
সিংহ ‘সম্রাট’
কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বার্ধক্যজনিত ও নানা রোগে এক বছরে পাঁচটি সিংহের মধ্যে চারটি মারা গেছে। বর্তমানে বেঁচে আছে ‘সম্রাট’ নামের এক সিংহ। মা-বাবাকে হারিয়ে বর্তমানে কষ্টে দিন কাটাচ্ছে এই ‘সম্রাট’।
সম্প্রতি গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে আরও দুটি সিংহী আনা হয়েছে। বর্তমানে পার্কে একটি সিংহ ও দুটি সিংহী রয়েছে। তবে সিংহ সম্রাট বাবা-মা হারিয়ে নিভৃতে দিন কাটাচ্ছে।
সাফারি পার্ক সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সাফারি পার্কে চারটি সিংহ মারা গেছে। বার্ধক্যজনিত রোগে গত বছরের ২৩ ফেব্রুয়ারি মারা যায় ২২ বছর বয়সী সিংহ 'সোহেল'। আহত হয়ে গত বছরের ২২ এপ্রিল মারা যায় সিংহী 'নদী'। চলতি বছরের ৩১ জানুয়ারি মারা যায় ১৬ বছর বয়সী সিংহ 'রাসেল'। এই সিংহটি এনাপ্লাজমা ও বিউবমিয়া স্পিসিসে আক্রান্ত হয়ে মারা যায়। একই রোগে আক্রান্ত হয়ে গত ২১ ফেব্রুয়ারি মারা যায় সিংহী 'টুম্পা'।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ২০০৫ সালে পার্কে সোহেল ও হীরাকে আনা হয়। এদের ঘরে জন্ম নেয় নদী ও রাসেল। এদের ঘরে জন্ম নেয় সম্রাট নামের এক সিংহ। পরবর্তীতে বার্ধক্যজনিত ও বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে এক বছরে চারটি সিংহ মারা যায়। ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে গাজীপুরস্থ শেখ মুজিব সাফারি পার্ক থেকে আরও দুটি সিংহী আনা হয়। সব মিলে বর্তমানে পার্কে তিনটি সিংহ রয়েছে।
তিনি আরও বলেন, এই তিনটি সিংহকে সপ্তাহে ছয়দিন এক বেলা গরুর মাংস দেওয়া হয়। প্রতিটি সিংহের জন্য ৬ কেজি করে গরুর মাংস বরাদ্দ রয়েছে। যা তাদের বিকেলের দিকে বেষ্টনীতে খাবার হিসেবে দেওয়া হয়। সিংহদের শরীরে যাতে চর্বি না জমে, সেজন্য প্রতি মঙ্গলবার তাদের কোনো খাবার দেওয়া হয় না। পুরুষ আর মহিলা সিংহদের আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








