ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:৫৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেবি বাম্পের ছবি প্রকাশ করে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ জানালেন, তিনি মা হতে চলেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ক্যাটরিনা ও ভিকি কৌশল দম্পতি প্রথমবারের মতো মা–বাবা হচ্ছেন। ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে, বেবি বাম্পকে আলতো করে ছুঁয়ে আছেন ভিকি।

ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।’

কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছে, বাবা–মা হচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। এর মধ্যে সোমবার সন্ধ্যায় ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে একা হাজির হয়েছিলেন ভিকি। এরপর বিষয়টি নিয়ে গুঞ্জনটা আরও খানিকটা ভিত্তি পায়।

গুঞ্জনের মধ্যেই এই তারকা দম্পতি জানালেন, তাঁদের ঘর আলো করে নতুন অতিথি আসছে। অক্টোবর মাসেই সন্তানের জন্ম হতে পারে বলে জানা গেছে।
২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করেন তাঁরা।