মিউনিখে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জার্মানির মিউনিখ শহরে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল শেরাটন আরাবেলা পার্কের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, আমাদের দুর্ভাগ্য কি জানেন- ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে যেমন খুব চালাকির সঙ্গে মুছে ফেলা হয়েছিল। ঠিক একইভাবে স্বাধীনতা অর্জনে তার যে অবদান সেটিও কিন্তু একসময় মুছে ফেলা হয়েছিল। এমনকি বঙ্গবন্ধুর নাম নেয়াটাও যেন একটা অপরাধ- এ রকম একটি পরিবেশ সৃষ্টি করেছিল ১৯৭৫-এর ১৫ আগস্টের পর।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভাষা আন্দোলনে, রাষ্ট্রভাষার মর্যাদা অর্জনের ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে, সে অবদানের কথা সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে তখনকার পাকিস্তানি গোয়েন্দা নথিতেও এসব তথ্য রয়েছে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।
বার্লিনের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে একাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে প্রত্যেকটা দলই অংশগ্রহণ রয়েছে। এত বিশাল আকারে অংশগ্রহণ অতীতে কখনও দেখা যায়নি।
শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনে একেবারে গ্রাম থেকে শুরু করে শহরে, সব শ্রেণিপেশার মানুষ ভোট দিয়েছে। এমনকি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে এসে তারা আমাদের প্রতি সমর্থন জানিয়েছে, যেটি অতীতে কখনও হয়নি। তা ছাড়া সব শ্রেণিপেশার মানুষই…। কেন ভোটটা তারা আওয়ামী লীগে দিল? দিয়েছে একটিই কারণ- তারা অতীতেও (আওয়ামী লীগকে) দেখেছে।
নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ উল্লেখ করে তিনি বলেন, মানুষ কেন তাদের ভোট দেবে সেটিই প্রশ্ন। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর নেতাদের মনোনয়ন দেয়া, ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে হবে তা নির্ধারণ না করা এবং ‘মনোনয়ন বাণিজ্যের’ কারণেও জনগণ বিএনপিকে ভোট দেয়নি।
বিএনপি ‘পরাজিত হবে’ জেনে নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে চেয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছে।
অনুষ্ঠানে ভবিষ্যতে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সময় আকাশ, সড়ক, নৌ ও রেলপথের উন্নয়নের কাজ চলছে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আর কেউ কখনও পিছিয়ে দিতে পারবে না।
প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজকের যতটুকু অর্জন তার পেছনে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। এ অবদান শুধু রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেই নয়, এ অবদান অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনও অনুষ্ঠানে বক্তব্য দেন।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট) জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
মিউনিখ বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে সফরকালীন আবাসস্থল হোটেল শেরাটন আরাবেলা পার্কে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ইউরোপ আওয়ামী লীগ নেতারাসহ প্রবাসী বাংলাদেশিরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন।
১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আবুধাবির আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
-জেডসি
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ











