‘মিন্নি অসুস্থ্, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে জেলহাজতে দেখা করেছেন তার আইনজীবীরা।
আজ বুধবার দুপুর ১টার দিকে বরগুনা জেলা কারাগারে মিন্নির সঙ্গে দেখা করেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। এ সময় সঙ্গে ছিলেন অপর আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান সোহাগ। মিন্নির সঙ্গে তাঁরা ১০ মিনিটের মতো কথা বলেছেন বলে জানান অ্যাডভোকেট মাহবুবুল।
জেলা কারাগার থেকে বের হয়ে অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম সাংবাদিকদের জানান, মিন্নি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। মিন্নি জানিয়েছেন, তাকে জোর-জবরদস্তি করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। তার শরীরে এখনো ব্যথা রয়েছে। মিন্নির চিকিৎসার দরকার হলে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জেলার জানিয়েছেন।
মাহবুবুল বারী আসলাম বলেন, ‘খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি মিন্নিকে কিছু আইনি পরামর্শ দেওয়ার জন্য আমি তার সঙ্গে দেখা করতে জেলা কারাগারে যাই।’
মিন্নির বরাত দিয়ে অ্যাডভোকেট মাহবুবুল আরো বলেন, ‘মিন্নির শরীরে ব্যথা আছে। তিনি রাতে ঘুমাতে পারেন না। এ ছাড়া মিন্নি মানসিকভাবে বিপর্যস্ত। রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে মিন্নি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তা পুলিশ শিখিয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। তাই মিন্নি ওই জবানবন্দি প্রত্যাহার করতে চাচ্ছেন। আমি মিন্নিকে ওই স্বীকারোক্তি প্রত্যাহারের জন্য আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।’
অ্যাডভোকেট মাহবুবুল জানান, মিন্নি জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চান। তার লেখাপড়ার বিষয়ে আবেদন করা হলে জেলার ওই আবেদন মঞ্জুর করবেন বলে জানিয়েছেন।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। বেলা তিনটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।
পরের দিন ওই ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



