ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৫৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মিয়ানমারে ফিরতে ইচ্ছুক রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিয়ানমারে স্বেচ্ছায় ফিরতে রাজি হওয়া চার পরিবারের ২৩ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের শরাণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান প্রত্যাবাসন আলোচনায় পরিবারগুলো নিজ মার্তৃভূমিতে ফিরে যেতে রাজি হয়।

কিন্তু সোমবার সকাল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি তাদের আর সহায়তা করছে না বলে জানা গেছে।

এ ব্যাপারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেছেন, ‘পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনে রাজি হওয়া চার পরিবারের ২৩ সদস্যকে সোমবার সকাল থেকে খাদ্য দেয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কী কারণে বন্ধ করা হয়েছে সে সম্পর্কে ইউএনএইচসিআর কিছু জানায়নি।’

জাতিসংঘের এ সংস্থাটি এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে আন্তর্জাতিক সংস্থাটির কক্সবাজার অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (৬ জুন) এ ব্যাপারে সংবাদমাধ্যমে তথ্য দেয়া হবে।

দায়িত্বশীল সংস্থার তথ্য বলছে, প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেয়া চার রোহিঙ্গা বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছে। তাদের মধ্যে আমির হোসেনের পরিবারের ৫ জন, মোহম্মদ হাসানের পরিবারের ৭ জন, হোসান জোহারের পরিবারের ৫ জন ও মোহম্মদ হাসানের পরিবারের ৬ সদস্য রয়েছে।