মিরপুরে কনসার্ট: নিয়ন্ত্রণে থাকবে সড়কে যান চলাচল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীর মিরপুরের কিছু এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
ডিএমপি জানায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেওয়ার কথা রয়েছে।
ডিএমপি বলছে, অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং; টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।
বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ এ আর রহমান গাইবেন এই কনসার্টে। এছাড়া দেশবরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস স্থানীয় শিল্পী হিসেবে এ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবে।
কনসার্ট দেখতে তিন ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। এর মধ্যে স্টেজের সামনে মাঠের ভেতরে ‘প্লাটিনাম’ ক্যাটাগরির টিকিটের মূল্য ১০ হাজার টাকা। মাঠের ভেতরে ‘গোল্ড’ ক্যাটাগরির টিকিট এর দাম ৫ হাজার টাকা।
এছাড়া ক্লাব হাউজের ব্রোঞ্জ ক্যাটাগরির প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা করে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে এ টিকিট মিলবে।
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা