ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৮:৫৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

মিরপুরে কাভার্ড ভ্যানচাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনে কাভার্ড ভ্যানচাপায় হাফেজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ৮ বছর।

আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিেকল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মিরপুরের শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত হাফেজ মিরপুর-১, ঝিলপাড় বস্তিতে মা পাখি আক্তারের সঙ্গে থাকতো। পাখি বস্তিতে পিঠা বিক্রি করেন।

তিনি আরও জানান, সকালে বস্তির পাশে কমার্স কলেজের সামনে একটি কাভার্ড ভ্যানচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাভার্ড ভ্যান জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।