ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৩:৪৫:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

মিরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে উত্তর পীরেরবাগ এলাকার একটি টিনশেড বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লিপি খাতুন (৩৩)। ঘটনার পর থেকে নিহতের স্বামী রিকশাচালক আফজালকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) ভোরে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা আক্তার রুনা।

তিনি জানান, রোববার (১৭ এপ্রিল) দিনগত রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উত্তর পীরেরবাগের একটি টিনশেড বাড়ি থেকে গৃহবধূ লিপির মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিপির বাড়ি পাবনা আতাইকুলা উপজেলায়। রিকশাচালক আফজাল লিপির দ্বিতীয় স্বামী। তাদের ৬ বছরের একটি সন্তানও আছে।

তিনি আরো জানান, মরদেহের গলায় দাগ দেখা গেছে। এটি হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।