ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৫:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

মিরপুরে গ্যাসের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- জাকির হোসেন (৪৫) স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে রিয়াদন (১৮)। তাদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ভাষানটেকের শ্যামল পল্লী আবাসিক এলাকার একটি টিনশেড বাসায় আগুন লাগে।

তাদের এক আত্মীয় রিপন মিয়া জানান, রাত সাড়ে এগারোটার দিকে ওই টিনশেড বাড়িতে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে ঘরের ভিতরে থাকা তারা তিনজন দগ্ধ হয়। প্রতিবেশীদের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনজনের অবস্থা গুরুতর।

রিপন আরও জানান, আনুমানিক ৬ থেকে ৭ মাস আগেও একই জায়গায় একই ঘরে আগুনে একজন মারা গিয়েছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, তিনজনের সারা শরীর পুড়ে গেছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

-জেডসি