ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

মিরপুরে বাসায় আগুন, নারী-শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি বাড়িতে আগুন লেগে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) ভোরে বাউনিয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কল্পনা (৩৫), জান্নাত (১৩) এবং কাউসার (৮)।নিহতদের সম্পর্কে বিস্তারিত তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে।খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়।

পরে তারা বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

-জেডসি