মিরপুরে ১ জনের মৃত্যু, ভবন ‘লকডাউন’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
মিরপুরে একজনের মৃত্যু, ভবন ‘লকডাউন’
রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি যে ভবনে থাকতেন, সেটি ‘লকডাউন’ করা হয়েছে। ওই ভবন থেকে যাতে কেউ বের হতে না পারে সেজন্য নজরদারি করছে পুলিশ।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।
ডিসি মোস্তাক আহমেদ বলেন, ‘ওই ভবনে একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি ছিলেন। এমন তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর। সতর্কতার জন্য আক্রান্ত ওই রোগীর সঙ্গে সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা করা ভবনের অন্যদের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আইইডিসিআরের পরামর্শে পরিবারটি যে ভবনে থাকে সেটি ‘‘লকডাউন” করে রাখা হয়েছে। ওই পরিবারের একজন মারা গেছেন।’
ডিসি বলেন, ‘ওই পরিবারের কেউ যাতে বাসা থেকে বাইরে বের হতে না পারে সেই পরামর্শ দেওয়া হয়েছে।’ তবে ওই ভবন ঘিরে রাখা হয়নি শুধুমাত্র নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






