মিরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর মাথা কেটে হত্যা, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২০ মে ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
রাজধানীর মিরপুরের সেকশন-১১ এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে (৭) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন সোহেল রানা ও স্বপ্না আক্তার। তারা স্বামী-স্ত্রী এবং নিহত শিশুর পাশের ফ্ল্যাটে বসবাস করতেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম। এ সময় মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার, অতিরিক্ত উপকমিশনার আশরাফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করা হয়। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
সংবাদ সম্মেলনে এস এন নজরুল ইসলাম বলেন, ঘটনার সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে পাশের ফ্ল্যাটের দরজা খুলতে বলেন। কিন্তু অভিযুক্তরা দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালানোর চেষ্টা করে। পরে দরজা খোলা হলে রামিসার বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ দেখতে পান তার মা।
ঘটনার পরপরই পল্লবী থানা পুলিশ ও ডিএমপির একাধিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার সাত ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করছে।
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন





