মিরপুর থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মিরপুরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দুইটা থেকে মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন রোডের বাস বন্ধ করে দেয় চালকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১ নম্বরসহ মিরপুর এলাকায় অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে।
ৎ
বাসচালকরা জানান, দুপুর ১২টার দিকে রামপুরায় অছিম পরিবহনের কয়েকজন যাত্রী ও বাসের কর্মচারীদের সঙ্গে মারপিট হয়। এরআগে ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথেও একই ধরনের ঘটনা ঘটে। এছাড়া মিরপুর রোডের বেশ কিছু বাসের কর্মচারীদের সাথে অফিসগামী যাত্রীদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
দুপুর দুইটার দিকে মিরপুরের কালশীতে কয়েকজন যাত্রী একটি বাসের দুই কর্মচারীকে মারধোর করেন বলে জানান বাসের কর্মচারীরা।
এসব ঘটনার জেরে দুপুর থেকে বাস বন্ধ করে দেয় চালকরা।
সরেজমিনে দেখা গেছে, মিরপুর থেকে আবদুল্লাহপুরগামী বাসের সকল যাত্রীদের কালশী মোড়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এতে শতশত যাত্রী দুর্ভোগে পড়েন। মিরপুর-১২ নম্বরে গুলিস্তান যেতে বাসের অপেক্ষায় ছিলেন ফরিদ মিয়া। তিনি বলেন,বাসের জন্য অপেক্ষা করছি এক ঘণ্টার বেশি সময় ধরে। বাস আছে কিন্তু সেগুলো বন্ধ।
কয়েকজন যাত্রী জানান, সরকার ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও হেলপাররা তাদের মনগড়া ভাড়া আদায় করছে। আর তা নিয়ে অধিকাংশ যাত্রীর সাথেই তাদের কথা কাটাকাটি হয়।
এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ রেখেছেন। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। বাস চলাচল দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।
যাত্রীদের ভোগান্তির কথা ভেবে গত রোববার (১৪ নভেম্বর) থেকে রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
এরআগে ১০ নভেম্বর দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









