মিরপুর বেনারসি পল্লী ক্রেতাশূন্য
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৪২ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার
গত বছর রোজার ঈদে ব্যবসা তেমন একটা ভালো যায়নি। তাই এবার আগে ভাগেই নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করেছিলেন রাজধানীর মিরপুর বেনারসি পল্লীর ব্যবসায়িরা। ভেবেছিলেন গতবারের লোকসানটা এবার পুষিয়ে নিবেন। সে লক্ষ্যে এবারের ঈদে দেশি শাড়ির কালেকশন বাড়ানোর প্রতি সব ব্যবসায়িই মনোযোগ দিয়েছিলেন। তবে যে আশা নিয়ে তারা প্রহর গুণছিলেন তা যেন হতাশায় নিমগ্ন।
আজ সরেজমিনে মিরপুর বেনারসিপল্লিতে ঢুকে দেখা গেল দোকানগুলোতে ক্রেতার আনাগোনা একেবারেই কম। বিক্রেতারা অলস সময় পার করছেন। একেবারেই যেন অন্য চেহারা। অথচ প্রতিবছর শবেবরাতের পর থেকেই এখানে বিক্রির ধুম পড়ে যায়। রোজা শুরু হলে তো কথায় নেই, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে কেনাবেচা। এবার বারো রোজা পেরিয়ে গেলেও বেনারসিপল্লি একরকম ক্রেতাশূন্য।
বিক্রেতারা বলছেন, বেচাকেনা নেই। লাভ তো দূরের কথা, দোকান চালানো কঠিন হয়ে পড়ছে। ঘুরে দেখা যায়, বেনারসিপল্লির দুটি অ্যাভিনিউ এবং তিনটি লেনের রাস্তা ভাঙাচোরা। পয়োনালার পাইপ বসানোর জন্য খোঁড়াখুঁড়ি করা হয়েছে। কোথাও পাইপ বসানোর কাজ চলছে, কোথাও শেষ হয়েছে। এসব গলিতে যান চলাচলের সুযোগ নেই। মেট্রোরেলের কাজের জন্য অনেকগুলো পথ বন্ধ রাখা হয়েছে। এর অংশ হিসেবে বেনারসিপল্লির ১ নম্বর গেটটি দিয়েও গাড়ি ঢুকতে পারে না। এখানে আসতে হলে অনেকটা পথ ঘুরতে হয়। সে কারণে এত ঝামেলা পেরিয়ে ঐতিহ্যবাহী এই শাড়ির বাজারে ক্রেতা আসতে নিরুৎসাহ বোধ করে।
সিমি বেনারসি ফ্যাশনের ব্যবস্থাপক রশিদুল খন্দকার বলেন, আগে রমজানের এ সময় দিনে দেড়-দুই লাখ টাকা বিক্রি হতো। এখন দিনে হাজার দশেক টাকার শাড়ি বিক্রি করাও কঠিন। বেশ কয়েকটি দোকানে কথা বলে জানা যায়, দিনে মাত্র চার-পাঁচটি শাড়ি বিক্রি হয়।
বেনারসি পালকি নামের দোকানে শাড়ি দেখছিলেন খিলগাঁওয়ের বাসিন্দা সুইটি আহমেদ। বেশ কয়েকটি শাড়ি দেখে একটি লাল রঙের কাতান কিনলেন। তিনি বলেন, আগে উৎসবে কেনাকাটা করতে বেনারসিপল্লিতে আসতাম। এখন রাস্তা এত খারাপ আর যানজট থাকে যে আসাটাই কঠিন হয়ে পড়েছে।
মিরপুর ১০ নম্বরের বেনারসিপল্লিতে শাড়ির দোকান ১৬২টি। দোকানীরা জানান, প্রায় বছর দুই ধরে বেনারসিপল্লির ভেতরের রাস্তাগুলোয় উন্নয়ন ও পাইপ বসানোর কাজ চলছে। রাস্তা এমন করে কেটে রাখা হয়েছে যে অধিকাংশ সড়কে গাড়ি চলে না। রোজার আগেই কাজ শেষ করা উচিত ছিল। কিন্তু তা হয়নি।
বিক্রমপুর বেনারসি মিউজিয়ামে গিয়ে দেখা যায় বাহারি সব নাম, রঙ ও ডিজাইনের শাড়ির বিপুল সমাহার। দোকানের কর্মকর্তা মো. জসীম জানান, তার দোকানে মিরপুর কাতান পাওয়া যাচ্ছে ১৫ থেকে ৫০ হাজার টাকায়। এছাড়া অপেরা কাতান ৬-৭ হাজার টাকা, কাঞ্জিভরন (পিয়র) ১৫ থেকে ৭০ হাজার টাকা, মিরপুরের খাদি ৫ থেকে ২৫ হাজার টাকা, বিল্লু রানী ৯ থেকে ৩০ হাজার টাকা, বিয়ের বেনারসি ৫ থেকে ৪০ হাজার টাকা, ভারতীয় পাটি লেহেঙ্গা ৫ থেকে ৫২ হাজার টাকা, ঢাকাই জামদানি ৫ থেকে ৩০ হাজার টাকা, টাঙ্গাইলের সুতি শাড়ি ৭শ থেকে ৪ হাজার টাকা, টাঙ্গাইলের সফট সিল্ক আড়াই হাজার থেকে ১২ হাজার টাকা, ইন্ডিয়ান গাদোয়াল ৫ থেকে ৫০ হাজার টাকা।
নার্গিস ফ্যাশনের কর্মকর্তা এনামুল শাহী জানান, তাদের দোকানে নিজস্ব তৈরি কাতান শাড়ি পাওয়া যাচ্ছে ৩ থেকে ২০ হাজার টাকার মধ্যে। এছাড়া ঢাকাই জামদানি ৪ থেকে ১০ হাজার টাকা, টাঙ্গাইলের তাঁত শাড়ি ১১শ থেকে ৬ হাজার টাকা, টাঙ্গাইলের সিল্ক ১৩শ থেকে ৬ হাজার টাকা, মিরপুর বেনারসি ব্রাইডাল শাড়ি ৪ থেকে ২৫ হাজার টাকা, শিপন দেড় হাজার থেকে ১০ হাজার টাকা, জর্জেট প্রিন্ট ১-৩ হাজার টাকা এবং কাঞ্জিভরন (কাতান) পাওয়া যাচ্ছে ১৮ থেকে ২২ হাজার টাকা।
নিউ বেনারসি বুননের মালিক রঞ্জু জানান, তার দোকানে শুধু মিরপুর কাতান শাড়ি বিক্রি হয়। এসব শাড়ি পাওয়া যাচ্ছে আড়াই হাজার থেকে ১৫ হাজার টাকায়। তিনি বলেন, এবার ঈদে অনেক ভালো বিক্রি হবে বলে আশা করছি। কিন্তু সে অনুসারে সাড়া পাচ্ছিনা। বেনারসি পল্লীর বিগবাজার, রূপ সিঙ্গার, এশিয়া বাজার, পাবনা এম্পেরিয়াম, জারাসহ বিভিন্ন দোকানে রয়েছে বিশাল শাড়ির সমাহার।
এসব দোকানের কর্মকর্তারা জানান, সব কালেকশন এর মধ্যে এসে গেছে। এখন তারা খদ্দেরের অপেক্ষায়। তবে বেনারসি পল্লীর একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বর্তমানে ভারতীয় ব্যবসায়ীরা একদিকে পাইকারি শাড়ি পাঠিয়ে দেশের বাজার সয়লাব করে দিচ্ছেন।
অন্যদিকে ভিসা সহজ করায় খুচরা ক্রেতারাও ছুটে যাচ্ছেন কলকাতাসহ ভারতের অন্যান্য শহরে। ফলে আমরা দুই দিক থেকেই মার খাচ্ছি। সরকারের উচিত ব্যবসায়ী ও দেশের স্বার্থে এ বিষয়টির দিকে নজর দেয়া। তবে দিন আরো বাকি আছে। সে দিনগুলোতে বেচাবিক্রি করে বিগত দিনের লোকসান সামাল দিতে চান ঐতিহ্যবাহী মিরপুর বেনারসি পল্লীর ব্যবসায়ীরা।
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মা মারা গেছেন
- পুরস্কার নেওয়ার সিদ্ধান্ত মোহন রায়হানের, দিলেন ব্যাখ্যা
- আপনার আদর্শ বাগান কেমন হবে জেনে নিন
- বসুন্ধরা সিটিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- সেহেরিতে ডাকতে আসা: ঐতিহ্য, ইতিহাস ও পরিবর্তনের গল্প
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ





