মিয়ানমারসহ ৭ দেশের নাগরিক নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার
মিয়ানমারসহ ৭ দেশের নাগরিক নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে
চারটি মুসলিম দেশসহ ৭টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এই তালিকায় আছে অং সান সুচির মিয়ানমারও।
মঙ্গলবার রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হতে যাওয়া দেশগুলো হচ্ছে- বেলারুশ, ইরিত্রিয়া, কিরগিজস্তান, মিয়ানমার, নাইজেরিয়া, সুদান এবং তাঞ্জেনিয়া। তবে তালিকাটি এখনো চূড়ান্ত হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আরও কিছু দেশকে যুক্ত করার পরিকল্পনার কথা জানান। যদিও নির্দিষ্ট কোনো দেশের নাম তিনি উল্লেখ করেননি।
জানা গেছে, নিষেধাজ্ঞার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। যেমন- কয়েকটি দেশের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
নিষেধাজ্ঞার কারণ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দেশগুলো বায়োমেট্রিকস, তথ্য আদান-প্রদান, সন্ত্রাসবিরোধী অবস্থানসহ নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করতে পারেনি। তবে এই বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের মন্তব্য করেনি।
এর আগে ২০১৭ সালে ৭টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৫টি মুসলিম দেশ- ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন। অন্য দেশ দুটি ছিল ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া।
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে