মুক্তিযোদ্ধা সাংবাদিক নেতা এম শাহজাহান মিয়া আর নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম শাহজাহান মিয়া আর নেই তিনি ২৬ জুলাই , বুধবার রাত ১০টার দিকে ঢাকার রামপুরার বাসায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ । তিনি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার বাদ যোহর জাতীয় প্রেসক্লাবে শাহজাহান মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে পরে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
এম শাহজাহান মিয়া ১৯৪৪ সালের ১৭ই সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে জন্মগ্রহন করেন । ১৯৭০ সালে অধুনালুপ্ত ইংরেজী দৈনিক ‘দি পিপল’পত্রিকায় মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । ১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগদান করেন।
সাংবাদিক সমাজের অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি পাঁচ বার ঐক্যবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস-মিনিষ্টার পদে দায়িত্ব পালন করেন।
শাহজাহান মিয়ার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে গভীর শোক নেমে এসেছে। তার ভিজতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জয়বাংলা সাংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্য ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু প্রমূখ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




