ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৫:৪৯:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

মুজিববর্ষের প্রাথমিকের কর্মসূচি বাতিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভয়ঙ্কর করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় আগামীকাল ১৭ মার্চের মুজিববর্ষের প্রাথমিকের কর্মসূচি বাতিল করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশের এক কোটি ৪০ লাখ শিশুর কাছে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা তার এ চিঠি মঙ্গলবার পাঠ করার কথা ছিল সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় প্রধানমন্ত্রীর লেখা সেই চিঠি আজই পৌঁছে দেয়া হবে শিক্ষার্থীদের কাছে। তারা বাড়িতে বসে পাঠ করবে সেই চিঠি।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

তিনি বলেন, বন্ধের সময়টা শিক্ষার্থীদের বাড়িতে থাকতে হবে। এই সময় বাইরে ঘোরাফেরা করা যাবে না। বাসায় বসে লেখাপড়া করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আবারও স্কুল খোলা হবে। নতুবা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, বৈজ্ঞানিক গাইডলাইন মেনে চললে এই ধরনের সিদ্ধান্ত এখনো নেয়ার প্রয়োজন না থাকলেও শিক্ষক অভিভাবকসহ বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। কিন্তু শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, তাহলে এ সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

-জেডসি