মুজিববর্ষে দেশে ১ লাখ স্বাবলম্বী নারী তৈরির কর্মসূচি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
মুজিববর্ষে দেশে এক লাখ স্বাবলম্বী নারী তৈরির কর্মসূচি: আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, মুজিববর্ষে সারাদেশে এক লাখ আত্মকর্মী নারী তৈরির বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
তিনি বলেন, নারী এগিয়ে গেলেই দেশ ও জাতি উপকৃত হবে। কারণ অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
আমু আরো বলেন, এজন্য সরকার প্রতিটি ক্ষেত্রে নারীকে ক্ষমতায়নসহ তাদেরকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে। আমির হোসেন আমু আজ দুপুরে জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হাঁস-মুরগী ও গাভী পালন বিষয়ে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটি-(জিআরইএস) যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।
আমির হোসেন আমু বলেন, হাঁস-মুরগী ও গাভী যারা পালন করবে, শুধু তারাই যে শুধু উপকৃত হবে তাই নয়, দেশও উপকৃত হবে। বিদেশ থেকে যে গুড়ো দুধ আমদানি করা হয়, তা নিয়ে অনেক সময় প্রশ্ন দেখা দেয়। কারণ সেই গুড়ো দুধ অনেক সময় মানসম্মত হয় না।
তিনি বলেন, তাই দেশে বেশি করে গাভী পালন করলে আর দুধের ঘাটতি থাকবে না। বিদেশ থেকেও তা আমদানিও করতে হবে না।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।
নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে টেকসই উন্নয়ন প্রশিক্ষণ প্রদান শীর্ষক কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলার নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ২৪০ প্রান্তিক নারী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি








