ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:৪৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

মুদ্রণ ত্রুটিতে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রশ্নে মুদ্রণ ত্রুটির কারণে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রুটিন অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে পরীক্ষাটি শুরু হওয়ার হওয়ার কথা থাকলেও স্থগিত করার কথা জানান বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম। তিনি বলেন, এ বিষয়ের পুনঃপরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বোর্ডের চেয়ারম্যান বলেন, আইসিটি বিষয়ের প্রশ্নের আরেক পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন ছিল। সেজন্য শিক্ষার্থীদের বিভ্রান্তিতে পড়তে হয়। তাই এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজি প্রেসে প্রশ্ন মুদ্রণের সময় এই ভুলটি হয়েছে বলেও জানান বোর্ডের চেয়ারম্যান আবদুল আলিম।

-জেডসি