মুন্সিগঞ্জে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
মুন্সিগঞ্জ জেলার শীলমন্দি এলাকার একটি মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মাজারের ভেতর থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীরা হলেন আমেনা বেগম (৫৫) ও তাইজুন নেছা (৪০)। আমেনা বেগমের বাড়ি আধেরা ইউনিয়নের ঝাপটা গ্রামে। তাইজুন নেছার বাড়ি একই ইউনিয়নের বকচর গ্রামে।
পুলিশ জানায়, আমেনা বেগম প্রায় ৩০ বছর ধরে শীলমন্দি এলাকার বারেক ন্যাংটার মাজারে নারী খাদেম হিসেবে কাজ করছিলেন। তাইজুন নেছা এখানকার একজন ভক্ত ছিলেন। তিনি মাঝেমধ্যে এখানে আসতেন এবং রাতে মাজারেই থাকতেন।
মাজারের খাদেম মো. মাসুম শাহ জানান, সকাল সাড়ে সাতটার দিকে মাজার পরিষ্কার করতে এসে মূল দরজার সামনে অনেক রক্ত দেখতে পান। দরজা খুলে ভেতরে ঢুকে আমেনা ও তাইজুনের লাশ দেখেন। বিষয়টি দ্রুত পুলিশকে জানান।
মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, মাজারের খাদেম আমাদের খবর দিলে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করি। জমিজমাসংক্রান্ত কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে খুনের কিছু আলামত পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখন বলা যাচ্ছে না।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এক বা একাধিক ব্যক্তি খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে