মুন্সীগঞ্জের পাটি শিল্প রক্ষায় টঙ্গীবাড়ির নারী কারিগররা
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার
মুন্সীগঞ্জের পাটি শিল্প রক্ষায় টঙ্গীবাড়ির নারী কারিগররা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজলার আব্দুল্লাহপুর একটি ছোট্ট গ্রাম। কয়েকশ’ বছর যাবত ঐতিহ্যবাহী পাটি তৈরির শিল্প ধরে রেখেছে এই গ্রামের পাটিকরপাড়ার কারিগররা। তাদের অধিকাংশই নারী। গ্রামটিতে পাটি তৈরি ও বাজারজাতকরণের পূর্বপুরুষদের পেশায় এখনো রয়েছে শতাধিক পরিবার।
তবে প্লাস্টিকের পাটির বাজারে আসার পর থেকেই অনেকটাই কমেছে বেতি পাটির চাহিদা। এতে ঐতিহ্যবাহী শিল্পটির সাথে সংযুক্তরা র্দীঘদিন যাবত নানা শংকায় জীবন-জীবিকা নির্বাহ করছে।
কোন মতে টিকে থাকা শিল্পটি করোনা পরিস্থিতিতে বাজার বিপর্যয়ের কবলে পড়েছে। একবারেই ক্রেতা-পাইকার শূণ্যতার মুখে বিক্রি হচ্ছেনা পাটি। এঅবস্থায় কারিগররা অনেকেই যুক্ত হচ্ছে অন্য পেশায়।
সরেজমিনে পাটিকরাপাড়ায় গিয়ে জানা যায়, গ্রামটির খালি জায়গা, বাড়ির উঠান এবং ঘরের ভিতরও পাটি তৈরির কর্মকান্ড চলে। পাটির কারিগররা জানান, এক সময় মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পাটি তৈরি কাঁচামাল মোতরা সংগ্রহ করা হলেও পরবর্তীতে সিলেট জেলার বিভিন্ন মহল থেকে মোতারা কিনে আনা হয়।
কিনে আনা মোতরা কেটে পাটি বোনার উপাদান তৈরি করা হয়। মোতরা কাটার কাজটি করেন পুরুষরা। আর পাটি বুনার কাজ করে এলাকার নারীরা।
একটি পাটি বুনেেএকজন নারীর আয় ১শ ২০ টাকা। গৃহস্থলির কাজে ফাকে একেকটি পাটি বুনতে নারীদের সময় লাগে ২-৩দিন। আকার অনুযায়ী একেকটি পাটি তৈরিতে মোট খরচ হয় ২শ থেকে ৪শ টাকা পর্যন্ত তৈরিকৃত পাটি রোববার হাট ও বাড়ি থেকে পাইকরাররা ক্রয় করে নিয়ে যায় হয়।
তবে করোনা পরিস্থিতিতে বর্তমানে হাট বসে না বলেলেই চলে। আগের মতো পাটির চাহিদা নেই। কিন্তু উৎপাদন খরচ বেড়েই চলছে।
এ বিষয় এ শিল্পের সাথে জড়িত একডজনের বেশি নারী পুরুষের সাথে কথা হলে তারা জানান, একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, নায্য মূল্য না পাওয়া, চাহিদা হ্রাস কবলে কোন মতে টিকে থাকলেও করোনা পরিস্থিতে বাজার বিপর্যয়ের কারণে এ শিল্পর অবস্থা এখন তেমন ভালো নয়।
গোবিন্দ মোদি জানান, একটা পাটি বানাইতে ৩১০ টাকার মতো খরচ। তার উপর কয়েকদিন খাটনি। সাড়ে ৪শ থেকে ৫শ টাকা বিক্রি করি । লাভ করুম কি আর পরিবার লইয়া খামু কি। টুক-টাক যা বেঁচতাম-লাভ করতাম, করোনার লিগা কেউ পাটি নেয় না।
গঙ্গা নামের এক নারী জানান, আমাদের এখানে দুই ধরণের পাটি তৈরি হয় চিকন শীতল পাটি আর মোটা বেতির পাটি । কিন্তু এখন করোনার জন্য পাটি আর আগের মতো বিক্রি হয় না । হাটে নিলে চলে না, আমার অনেক অসহায় অবস্থায় আছি।
সান্তনা নামের অপর আরেক নারী জানান, প্লাস্টিকের পাটি বের হয়ে আমাদের পাটি অচল করে দিলো। তার উপর এখনো আবার করোনা। কষ্ট অনুযায়ী পারিশ্রমিক পাইনা। ছেলেপুলারে অন্য কাজে দিয়া দিতাছি।
কল্পনা দে নামের এক প্রবীণ পাটি তৈরির নারী কারিগর জানান, ১২বছর হইছে পাটি তৈরি করি। এখন যে অভাব বাপু এমন অভাব কখনো দেখি নাই।
বেশ কয়েজন জানান, আগে বিভিন্ন জেলা থেকে আইসা পাটি নিতো এখন করোনার জন্য সব বন্ধ। সরকারের কাছে দাবি আমাদের পাটি শিল্পকে টিকিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করার ।
জানা গেছে, এরই মধ্যে জীবিকার প্রয়োজনে কয়েক ডজন পরিবার এ পেশা ছেড়ে দিয়েছেন। এভাবে চলতে থাকলে পেশা পরিবর্তনের এই সংখ্যা আরো বাড়তে থাকবে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মুন্সীগঞ্জ শিল্প সহায়ক কেন্দ্র (বিসিক) উপ-ব্যবস্থাপক মাহমুদুল হাসান জানান, আমি কিছুদিন হলো এ জেলায় যোগদান করেছি। পাটি শিল্পের বিষয়ে সংশ্লিষ্ট কোন সহযোগিতা চাইলে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
সূত্র : বাসস
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

