মুন্সীগঞ্জে পানির অভাবে ক্ষেতেই নষ্ট হচ্ছে পাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
প্রকৃতিতে বর্ষাকাল চললেও মুন্সীগঞ্জে এবার খাল-বিল-পুকুরে নেই পানি। পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে পাট। লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।
জানা গেছে, পানির অভাবে পাট কাটতে পারছেন না চাষিরা। জেলার সদর, টঙ্গীবাড়ী, লৌহজং উপজেলা ঘুরে এ চিত্র দেখা গেছে। পানির আশায় থাকতে থাকতে পাটের আগা মোটা হয়ে যাচ্ছে। কয়েক দিন পরই এসব পাটে বীজ ধরবে। এতে পাটের মান খারাপ হবে বলে শঙ্কা প্রকাশ করেন কতিপয় চাষি। ফলে বাধ্য হয়ে পাট কেটে স্তূপ করছেন।
সরেজমিনে টঙ্গীবাড়ী উপজেলার বলই গ্রামে দেখা যায়, ওই গ্রামের দেলোয়ার খান তার জমির পাট কেটে জমিতে জাগ দিয়েছিলেন। কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে জাগসহ পাট শুকিয়ে যায়। এখনো সে পাট জমিতে রয়েছে। দেলোয়ার খান বলেন, সিলেটে বন্যা হলো। সেই বন্যার পানিতে আমাদের জমি পাটসহ তলিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। দ্রুত পাট কেটে জমিতে পঁচানোর জন্য জাগ দিলাম। সেই পানি দ্রুত শুকিয়ে গেল। এখন জাগ দেওয়া পাট জমি থেকে কোনোভাবেই নিতে পারছি না।
কৃষক লতিফ পাট কেটে জমিতে স্তূপ করছেন। তার জমিতে ছিপছিপে পানি। তাই পাটের গোড়া কালো হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে পাট কেটে ভেজা জমিতে রেখেছেন। লতিফ বলেন, ছিপছিপে পানি থাকায় পাটের গোড়া কালো হয়ে যাচ্ছে। গোড়ায় পচন ধরছে। বাতাস এলেই হেলে পড়ছে পাট। বাধ্য হয়ে কেটে ফেলছি। ধারে-কাছে পানি নেই। অনেক দূরে অল্প পানি আছে। মাথায় করে নিয়ে ভেজাতে হবে। কিন্তু এতে যে শ্রমিক খরচ পড়বে, তাতে পাট ভালো হলেও লাভ হবে না।
সদর উপজেলার পাটচাষি জাহাঙ্গীর কাজী বলেন, ১৪ শতাংশ জমিতে পাটচাষ করছি। আমার জমিতে অন্যান্য বছর এ সময় গলা পর্যন্ত পানি থাকে। এ বছর সিলেটে বন্যা হওয়ায় এক মাস আগে জমিতে পানি আসল। তারপর আবার পানি চলে গেছে। পাট মোটামুটি ভালো হইছে। কিন্তু এখন পাটে বীজ আসার সময় হওয়ায় পাটের আগা ফুইল্লা যাইতেছে। পাটের মান এখন আস্তে আস্তে খারাপ হইব। পানি না থাকায় কাটতে পারছি না।
দক্ষিণ কেওয়ার গ্রামের পাট চাষী মোফাজ্জল হোসেন বলেন, এবছর ৪২ শতাংশ জমিতে পাট লাগাইছিলাম। হঠাৎ করে পানি এসে আবার চলে গেল। পাট ভালোই হয়েছে। জমিতে কেটে পাট পচাঁইতে পারলে লাভ হতো। এখন জামিতে পাচঁইতে না পারলে লেবার দিয়ে অন্যত্র নিতে হবে। তাতে লেবার যে খরচ হবে তাতে লোকসানের আশঙ্কা থেকে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, এ বছর মুন্সীগঞ্জে ২ হাজার ৯০৫ হেক্টর জমিতে পাটচাষ করা হয়েছে। ইতোমধ্যে ৯০ ভাগ জমির পাটা কাটা হয়েছে। পানি না থাকায় কৃষকের সমস্যা হচ্ছে। কিন্তু এটা তো প্রাকৃতিক বিষয়। এতে আমাদের কিছু করার নেই। পাট পঁচানোর বিকল্প কোনো পদ্ধতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, জীবন জেটিং নামে একটি বিকল্প পদ্ধতি রয়েছে। এটা হলো কাঁচা পাট কেটে কাঁচা অবস্থায় মেশিনের মাধ্যমে আঁশ ছাড়িয়ে শুধু আঁশগুলো অল্প পানিতেও ভেজানো যায়। তবে এ পদ্ধতি ব্যয়বহুল ও কষ্টসাধ্য হওয়ায় আমাদের দেশের কৃষকরা সাধারণত এটা করে না।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


