মুম্বাইয়ে করোনা রোগী শনাক্ত করছে স্মার্ট হেলমেট
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে ভারতে। আক্রান্তের দিকে দিয়ে এ দেশটি ইতোমধ্যে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এর মধ্যে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের অবস্থা চরমে। তাই প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দ্রুত রোগী শনাক্তকরণে উচ্চ প্রযুক্তির ‘স্মার্ট হেলমেট’ ব্যবহার করতে যাচ্ছে ক্ষতিগ্রস্ত শহরটি।
মিনিটে ডজনখানেক মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয়ে সক্ষম স্মার্ট হেলমেটে থাকা থার্মোস্ক্যানার। এ লক্ষ্যে প্রায় দুই কোটি মানুষের শহরে এই বহনযোগ্য থার্মোস্ক্যানার করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত মুম্বাইয়ের স্বেচ্ছাসেবক নিলু জেইন বলেছেন, ‘প্রথাগত রোগ নির্ণয় পদ্ধতিতে করোনা রোগী শনাক্তে অনেক সময় লাগে। ২০ হাজার লোকের একটি বস্তিতে আপনি গেলে সেখানে ৩০০ মানুষের পরীক্ষা করতে তিন ঘণ্টা লাগে। কিন্তু এই হেলমেট ব্যবহার করলে আপনি কেবল লোকদের বাড়ির বাইরে আসতে বলবেন এবং মুখোমুখি হবেন তাদের। আড়াই ঘণ্টায় ৬ হাজার মানুষের অসুস্থতা বুঝতে পারবেন এটি ব্যবহার করে।’
এ ধরনের বহনযোগ্য থার্মোস্ক্যানার এর আগে দুবাই, ইতালি ও চীনে ব্যবহার করা হয়েছিল। এরইমধ্যে মুম্বাই নগর কর্তৃপক্ষের কাছেও হেলমেট হস্তান্তর করা হয়েছে। আমদানি করা এই হেলমেটের দাম প্রায় ৬ লাখ ভারতীয় রুপি বলে জানান জেইন।
তবে মাত্র দুটি হেলমেট দিয়ে রোগী শনাক্ত করা ও আক্রান্ত বাসিন্দাদের আইসোলেশনে পাঠানো দীর্ঘ সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে।–সূত্র: এনডিটিভি
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল


