মুশতারী শফীকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শহীদ জায়া বেগম মুশতারী শফীকে শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরাসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানান।
দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভোগার পর গতকাল সোমবার (২০ ডিসেম্বর) বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শহীদ জায়া বেগম।
তার পরিবার জানায়, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় জায়া বেগমের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৩ ডিসেম্বর চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৪ ডিসেম্বর আইসিইউতে নেয়া হয়।
বেগম মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক কয়েকটি অসাধারণ গ্রন্থ লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’ ও ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’। এছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থও লিখেছেন।
১৯৬০-এর দশকে তিনি চট্টগ্রামে ‘বান্ধবী সংঘ’ নামে নারীদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠন থেকে তিনি ‘বান্ধবী’ নামে একটি নিয়মিত পত্রিকা প্রকাশ করেন ও ‘মেয়েদের প্রেস’ নামে একটি ছাপাখানা চালু করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা পালনের জন্য বাংলা একাডেমি ২০১৬ সালে তাঁকে ‘ফেলোশিপ’ প্রদান করে। তিনি গত বছর ২০২০ সালে পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার ‘রোকেয়া পদক’।
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











