ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:১৩:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

মুসলিমদের নিপীড়নের জন্যই এনপিআর: অরুন্ধতী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

অরুন্ধতী রায়। ছবি : সংগৃহীত

অরুন্ধতী রায়। ছবি : সংগৃহীত

ভারতে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) পর করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। এবার দেশটিতে করা হচ্ছে জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর)। এই এনপিআর নিয়ে ভারত সরকারের কড়া সমালোচনা করলেন দেশটির প্রখ্যাত লেখিকা ও বুদ্ধিজীবী অরুন্ধতী রায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় সরকারের কড়া সমালোচনা করেন অরুন্ধতী রায়।

প্রখ্যাত এই লেখক বলেন, ‘মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার করতেই এনপিআর করা হচ্ছে।’

ভারত সরকার উত্তরপ্রদেশের পুলিশ মুসলিমদের ওপর হামলা ও নিপীড়ন চালাচ্ছে অভিযোগ করে অরুন্ধতী রায় বলেন, ‘উত্তরপ্রদেশে মুসলিমদের ওপর হামলা চলছে। পুলিশ ঘরে ঘরে ঢুকে অবাধে লুটপাট চালাচ্ছে।’

এনপিআরে ভুল তথ্য দিয়ে প্রতিবাদে শামিল হতে আহ্বান জানিয়ে এই বুদ্ধিজীবী বলেন, ‘প্রথমেই এর বিরোধিতা করুন, এনপিআর করতে দেবেন না, প্রয়োজনে এনপিআরের সময়ে ভুল তথ্য এবং ঠিকানা দিয়ে এর বিরোধিতা করুন।’

তিনি আরও বলেন, ‘যখন ওরা আপনার বাড়িতে এনপিআরের জন্য তথ্য সংগ্রহে যাবেন এবং আপনার নাম জিজ্ঞাসা করবেন, আপনি তখন ওদের কাছে ভুল নাম বলুন। ঠিকানা চাইলে বলুন ৭, এতে ভালো রকমের বিভ্রান্তি তৈরি করা যাবে।’

অরুন্ধতী বলেন, ‘মনে রাখবেন আমরা এখানে লাঠিপেটা বা গুলি খাওয়ার জন্যে জন্মগ্রহণ করিনি।’

তিনি আরও বলেন, ‘দেশে ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও সরকার এনআরসি এবং সিএএ-র নিয়মকে এনপিআরের মাধ্যমে চাপিয় দেওয়ার চেষ্টা করছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে অরুন্ধতী রায় বলেন, ‘দিল্লিতে  নিজের সভায় মোদি মিথ্যা বলেছেন। মোদি বলেছেন- ‘‘এনআরসি প্রয়োগ করার বিষয়ে কেন্দ্রীয় সরকার কখনো কিছু বলেনি এবং দেশে কোনো আটক শিবির নেই।’’ তিনি জেনেশুনেই মিথ্যা বলেছেন। কারণ, তিনি জানেন যে তার মিথ্যা ধরা পড়বে। তিনি মিথ্যা বলেছেন কারণ তার হাতে সংবাদমাধ্যম রয়েছে।’