মুসলিম বোনেরা বিজেপিকে ভোট দেবেন না: প্রদীপ ভট্টাচার্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
লোকসভা নির্বাচনে মুসলিম নারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভোট দেবেন না। এমনই মন্তব্য করে বসলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য৷ শুক্রবার তিন তালাক ইস্যুতে মোদির সমালোচনা প্রদীপ বলেন, ‘তিন তালাক নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে নরেন্দ্র মোদির সরকার৷ সবাই এটা বুঝতে পারছেন৷ কোনো মুসলিম মা-বোন বিজেপিকে ভোট দেবেন না।’
একইদিন বাংলার চা-বলয়ে দাঁড়িয়ে তিন তালাক ইস্যুতে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী৷ মোদি বলেন, ‘মুসলিম মা-বোনদের স্বার্থে আমরা এই আইন এনেছি৷ কিন্তু কংগ্রেস বিরোধীতা করছে৷ ওরা তোষামোদের রাজনীতি করছে।’
উল্লেখ্য, লোকসভায় তিন তালাক বিল পাশ হলেও রাজ্যসভায় আটকে গেছে বিল৷
কয়েকদিন আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানান, কংগ্রেস ক্ষমতায় এলে মোদি সরকারের প্রস্তাবিত তিন তালাক বিল বাতিল করবেন৷ তিনি বলেন, ‘দেশের প্রতিটি মানুষ এই দেশের মালিক। এই দেশ গঠনে দেশের প্রত্যেক সংখ্যালঘুর অবদান রয়েছে। ভারতে প্রতিটি ধর্মের মানুষ এই দেশ তৈরি করেছে। এখন বিভিন্ন আদর্শের মধ্যে সংঘাত হচ্ছে এই সরকারের আমলে।’
কংগ্রেসের মতে, এই বিল আইনে পরিণত হলে পুলিশের হাতে হেনস্থা হতে হবে মুসলিম পুরুষদের৷ তাদের আপত্তির মূলে তিন তালাককে জামিন অযোগ্য অপরাধ ও এতে তিন বছরের সাজাসহ জরিমানার বিষয়টিকে নিয়ে৷ তা ছাড়া স্বামীর জেল হলে স্ত্রীর ভরণপোষণের বিষয়টিও বিলে পরিস্কার নয় দাবি বিরোধীদের৷ সেজন্য তারা বিলটিকে সিলেক্ট কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়েছে৷
আপাতত ভোট ব্যাংক মাথায় রেখে এই বিল নিয়ে দেশের শাসক ও বিরোধীদের মধ্যে লড়াই জমে উঠেছে।
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











