মৃত ঘোষণার পর জেগে উঠলেন নারী, জানালেন অভিজ্ঞতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
আনুষ্ঠানিকভাবে মার্কিন এক নারীকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু ২৪ মিনিট পর ওই নারী জেগে ওঠেন! মৃত্যু থেকে ফিরে আসা ওই নারী শেয়ার করেছেন নিজের অভিজ্ঞতাও।
মার্কিন ওই নারী জানান, চেতনা হারিয়ে ফেলার পর তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন।
নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লেখক লরেন কানাডের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়। প্রায় আধা ঘণ্টা পর তিনি চেতনা ফিরে পান। ওই নারী বলেছেন, তিনি চেতনা ফিরে পাওয়ার পর গত সপ্তাহের সব স্মৃতি হারিয়ে ফেলেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ‘আস্ক মি এনিথিং’ লেখা পোস্ট করে এই বিষয়ে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাবে নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ মুহূর্তের কথা তুলে ধরেছেন তিনি। চেতনা হারানোর পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দু’দিন কোমায় ছিলেন তিনি। পরে চেতনা ফিরে পান।
লরেন কানাডের বলেন, গত ফেব্রুয়ারিতে বাড়িতে হঠাৎ করে আমার হার্ট অ্যাটাক হয়। এরপর আমার স্বামী জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন এবং তিনিই আমাকে সিপিআর করা শুরু করেন। পরে হাসপাতালে নেয়া হলে আমাকে নয় দিন আইসিইউতে রাখা হয়।
ভয়াবহ এই ঘটনার অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন লরেন কানাডে। এতে তিনি লিখেন, চেতনা ফিরে পাওয়ার পর ৩০ মিনিটের বেশি সময় ধরে মৃগীরোগীদের মতো খিঁচুনি অনুভব করা সত্ত্বেও তার ইলেক্ট্রোএনসেফালোগ্রামে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করা হয়। তবে তা স্বাভাবিক আসে।
মার্কিন এই নারী সত্যিই ভাগ্যবান। কারণ এ ধরনের ঘটনায় অধিকাংশ মানুষই বাঁচে না।
নিউইয়র্ক পোস্ট বলেছে, মার্কিন এই নারী সত্যিই ভাগ্যবান। কারণ বেশিরভাগ মানুষই পুনরুজ্জীবিত হওয়ার পর বেশিদিন বাঁচেন না। ১৯৮২ থেকে ২০১৮ সালের মধ্যে এই ধরনের ৬৫টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে মাত্র ১৮ জন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরেছেন।
সূত্র: এনডিটিভি
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল



