মেডিকেলে ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার রিট বাতিল
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৮:৪৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫ সোমবার
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার নির্দেশনা চেয়ে করা রিট সোমবার বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মেডিকেলে ভর্তিচ্ছুদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে ছয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার চেষ্টা করেন। এ সময় পুলিশের বাধায় তারা মানববন্ধন না করেই সেখান থেকে সরে যান।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক উইমেননিউজকে জানান, অনুমতি না থাকায় তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছএ সময় তিনজনকে আটক করা হয় বলে জানান তিনি। তবে থানার ডিউটি অফিসার এসআই হারুন ছয়জনকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত শুক্রবার সারা দেশে ৪৪টি কেন্দ্রে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেন প্রায় ৮৩ হাজার শিক্ষার্থী। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এই পরীক্ষার যে ফলাফল ঘোষণা করে, তাতে ভর্তিযোগ্য শিক্ষার্থী পাওয়া গেছে ৪৮ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে ১১ হাজার ৪৯ জন শেষ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুলে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। সোমবারও বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রবিবার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,







