ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ০:০০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

মেডিকেলে ভর্তি পরীক্ষা পেছাল, নতুন তারিখ ১১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৯-২০ শিক্ষাবর্ষের মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। এ পরীক্ষা ৪ অক্টোবর হচ্ছে না। ১১ অক্টোবর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের একাধিক বিশ্বস্ত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে ৪ অক্টোবর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও বিভিন্ন পরীক্ষাকেন্দ্র বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলরুমপ্রাপ্তি নিয়ে সংশয় থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে।

সূত্র জানায়, ৪ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠী। এ কারণে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ওই দিনের অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য অনুরোধ জানিয়ে একটি চিঠি দেয়া হয় স্বাস্থ্য অধিদফতরে।

ওই চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ওভারসাইট কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪ অক্টোবরের পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ১১ অক্টোবর গ্রহণের আপাতত সিদ্ধান্ত গৃহীত হয়।


-জেডসি