মেডিকেল ভর্তি পরীক্ষায় চমক দেখালেন ৬ কন্যা
লালমোহন (ভোলা) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ভোলার লালমোহনের ছয় কন্যার কৃতিত্বপূর্ণ সাফল্যে আনন্দের বন্যা বইছে। রোববার সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে লালমোহনের ৬ কন্যা উত্তীর্ণ হয়েছে। তবে এখনো পর্যন্ত ছেলেদের কোনো তথ্য পাওয়া যায়নি।
লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হক লিটুর কন্যা মাইশা হক আদৃতা খুলনা সরকারি মেডিকেল কলেজে, পৌরসভার ৬নং ওয়ার্ডের বর্ণালী সড়কের বাসিন্দা ঠিকাদার কামরুল ইসলাম রাসেল ও পূর্ব চরকচ্চপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের কন্যা কামরুন নাহার সুজানা জামালপুর সরকারি মেডিকেল কলেজে, ডাওরী এলাকার বাসিন্দা ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীরের কন্যা সায়মা কবির আনিকা ঢাকা মেডিকেল কলেজে, পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. ছিদ্দিকুর রহমানের কন্যা সুমাইয়া আশরাফ সুশমিতা ফরিদপুর সরকারি মেডিকেল কলেজে, ধলীনগর ইউনিয়নের চতলা গ্রামের সাইদুর রহমান আজাদের কন্যা ইশরাত জাহান সাবরিন ঢাকা মেডিকেল কলেজে ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক মাকসুদ আলমের কন্যা খাদিজা আলম মীম রংপুর সরকারি মেডিকেল কলেজ-বিডিএসে ভর্তির সুযোগ পান।
এই ছয় কন্যার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় পরিবার যেমন আনন্দিত তেমনি লালমোহন উপজেলাবাসীও গর্বিত। তাদের এই সাফল্যে পরিবার-পরিজন, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
সফল শিক্ষার্থীরা তাদের অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। ভবিষ্যতে মানবসেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে তারা দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, তাদের এই সাফল্য লালমোহনের শিক্ষাঙ্গনে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে করছেন সচেতন মহল। অনেকে মনে করছেন, প্রত্যন্ত অঞ্চল থেকেও নিয়মিত অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা পেলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব-এই ছয় কন্যার অর্জন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







