মেধাবী হলে আদর্শ মানুষ হওয়া যায় : গণশিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১২ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, জীবনে মেধার প্রয়োজন আছে। মেধাবী হলে আদর্শ মানুষ হওয়া যায়। তাই মেধা দিয়ে শতভাগ শিশুকে আলোকিত করতে হবে।
আজ শুক্রবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে গণশিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, পাকিস্তান আমলে এদেশে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিলো না। আওয়ামী লীগের মাধ্যমে এদেশে স্বাধীনতা এসেছে। এদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এখন ৬৫ হাজার।
মন্ত্রী বলেন, শহর ও গ্রাম সব জায়গায় শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে শিক্ষিতের হার আরও বেড়ে যাবে।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, শিক্ষার কোনো শেষ নেই। ছোট একটি গাছ রোপন করার পর কখন বড় হয়, গাছ সেটা জানতে পারে না। তাই শিক্ষা হচ্ছে মহাসাগর। শিক্ষিত জাতিই পারে একটি আদর্শ দেশ গড়তে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে পৌঁছেছি। ২০৪১ সালের মধ্যে এদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের মানুষ যত বেশি শিক্ষিত হবে দেশ তত উন্নত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস। দিনব্যাপী এই মিলন মেলায় অন্যদের মধ্যে ১৫০তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম মকুট, আবু হেনা মোস্তফা কামাল, বীর প্রতীক আজাদ আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা, শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, আহসান আরা, প্রাপ্তন ছাত্র দুদক কর্মকর্তা আহসান আলী, কর্নেল আলো, মেজর মিঠু, আজিবর রহমান পাতা, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ, সাংবাদিক আমানুল হক আমান প্রমুখ।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







