মেরিলিন মনরোর জীবনের আলোচিত কিছু অধ্যায়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১ জুন ২০২৬ সোমবার
মেরিলিন মনরো
হলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত নারীদের একজন মেরিলিন মনরো। রুপালি পর্দায় হাসি, সৌন্দর্য আর আবেদনময় উপস্থিতি দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করলেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক গভীর একাকিত্ব, অস্থিরতা ও বেদনার নাম। জন্মের একশ বছর পরও তার জীবন নিয়ে মানুষের কৌতূহল যেন ফুরোয় না।
১৯২৬ সালের ১ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নরমা জিন মর্টেনসন নামে জন্মগ্রহণ করেন মেরিলিন মনরো। শৈশব থেকেই তাকে লড়তে হয়েছে কঠিন বাস্তবতার সঙ্গে। মানসিক অসুস্থতায় আক্রান্ত মায়ের কারণে ছোটবেলার বড় একটি সময় কেটেছে পালক পরিবার ও অনাথাশ্রমে।
মাত্র ১৬ বছর বয়সে অনাথাশ্রমে যাওয়া এড়াতে জেমস ডোহার্টিকে বিয়ে করেন তিনি। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি কারখানায় কাজ করার সময় তার ছবি তোলেন এক সামরিক আলোকচিত্রী। সেখান থেকেই মডেলিং জগতে প্রবেশ এবং ধীরে ধীরে হলিউডে পথচলা শুরু।
১৯৫০-এর দশকে ‘জেন্টেলমেন প্রেফার ব্লন্ডস’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নিয়ার’, ‘দ্য সেভেন ইয়ার ইচ’ ও ‘সাম লাইক ইট হট’-এর মতো সিনেমার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তবে পর্দায় ‘গ্ল্যামার গার্ল’ হিসেবে পরিচিত হলেও নিজেকে শুধু সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখাতে চাইতেন না। অভিনয়ের স্বীকৃতি পাওয়ার জন্য তিনি নিউইয়র্কের বিখ্যাত অ্যাক্টরস স্টুডিওতে প্রশিক্ষণও নেন।
মেরিলিনের প্রেম ও বিবাহিত জীবনও ছিল ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। তার প্রথম স্বামী ছিলেন জেমস ডোহার্টি। পরে বেসবল কিংবদন্তি জো ডি ম্যাজিওকে বিয়ে করেন। কিন্তু মাত্র নয় মাসের মধ্যেই সেই সংসার ভেঙে যায়। এরপর বিখ্যাত নাট্যকার আর্থার মিলারের সঙ্গে তার বিয়ে হয়। এই সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি।
ব্যক্তিগত জীবনের আরেকটি আলোচিত অধ্যায় ছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন। যদিও এ বিষয়ে কখনও আনুষ্ঠানিকভাবে কিছু প্রমাণিত হয়নি, তবুও সেই আলোচনা আজও জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে আছে।
ক্যারিয়ারের মধ্যগগনে থেকেও মেরিলিন মানসিক চাপ, অনিদ্রা এবং ওষুধনির্ভরতার সঙ্গে লড়াই করছিলেন। খ্যাতির ঝলকানির আড়ালে তিনি বারবার ভেঙে পড়তেন। অনেক জীবনীকারের মতে, শৈশবের ট্রমা তাকে সারাজীবন তাড়িয়ে বেড়িয়েছে।
১৯৬২ সালের আগস্টে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় মেরিলিন মনরোকে। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। সরকারি প্রতিবেদনে অতিরিক্ত বারবিচুরেট গ্রহণকে মৃত্যুর কারণ বলা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য ও নানা ষড়যন্ত্র তত্ত্ব আজও মানুষের আগ্রহের বিষয় হয়ে আছে।
মৃত্যুর ছয় দশকের বেশি সময় পরও মেরিলিন মনরো কেবল একজন অভিনেত্রী নন, বরং এক সাংস্কৃতিক প্রতীক। তার জীবন যেমন খ্যাতির শিখরে ওঠার গল্প, তেমনি এটি এক নারীর নিঃসঙ্গতা, সংগ্রাম এবং অপূর্ণতারও ইতিহাস। তাই জন্মশতবর্ষেও তাকে ঘিরে মানুষের আবেগ, গবেষণা ও আগ্রহ এতটুকু কমেনি।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










