মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার
মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু
কেরানীগঞ্জে মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় সুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় সিজারের সময় তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন সুমির স্বামী জান শরীফ।
নিহতের স্বামীর অভিযোগ, রোববার সকাল ১১টার দিকে সুমিকে মেরি স্টোপস ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর জরুরিভাবে তার সিজার করতে হবে বলে জানান কর্তৃপক্ষ। পরে বিকেল ৪টার দিকে তাদেরকে না জানিয়ে সিজার করে মেরি স্টোপস হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অপারেশন থিয়েটারে ছিলেন- হাসপাতালের ডা. সাজেদা খাতুন ও এনেথেসিয়া ডা. মনির হোসেন। কোনো ধরনের পরীক্ষা না করেই তারা রোগীর শরীরে এনেসথেসিয়া ইনজেকশন দেন ও সিজার করেন। এতে জমজ বাচ্চা (একটি ছেলে ও মেয়ে) জন্ম হয়।
যদিও আরও চারদিন পরে সিজার করার কথা ছিল। সিজার করার পর প্রচণ্ড রক্তক্ষরণে সুমির শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে মেরি স্টোপস্ হাসপাতাল থেকে মিডফোর্ট হাসপাতালে রোগীকে প্রেরণ করা হয়। পরে মিডফোর্ট হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে, মেরি স্টোপস্ হাসপাতালে গিয়ে নানা রকমের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে, অপারেশন হওয়া রোগীদের ভর্তি ফরমে নাম-ঠিকানা কিছুই নেই। আবার অস্ত্রোপচারের সম্মতিপত্রেও নাম-ঠিকানা ও স্বাক্ষর নেই। এ সময় হাসপাতালের অন্য রোগীর অভিভাবকরাও অভিযোগ করে বলেন, গতকাল সিজার হয়েছে, সিজার হওয়ার পর থেকে আজ এখন পর্যন্ত কোন ডাক্তার আসেনি।
এসব বিষয় জানতে চাইলে কর্তব্যরত ডাক্তার ফাতেমাতুজ জোহরা মুক্তা জানান, এই হাসপাতালে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নাই। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। রোগী সেখানেই মারা যায়। তবে মিডফোর্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, রোগী আগেই মারা গেছে।
এ ঘটনায় নিহত সুমির পরিবার মেরি স্টোপস ক্লিনিকের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



