মেলার ১ম দিনেই আয়কর আদায় ৩২৩ কোটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
দশম আয়কর মেলার আজ দ্বিতীয় দিন। অবিশ্বাস্য হলেও সত্য যে, মেলার প্রথম দিনেই ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা আয়কর আদায় হয়েছে। আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন ৬৩ হাজার ২৭২ করদাতা। সেবা নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৫৮ জন। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন ৪ হাজার ৩৬৬ জন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে এ মেলা শুরু হয়েছে। দেশের সবচেয়ে বড় মেলা হচ্ছে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। বেলা ১টায় রাজধানীর মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
কর মেলা নিয়ে করদাতাদের মধ্যে প্রতিবছরই ব্যাপক আগ্রহ দেখা যায়। এবার এর ব্যতিক্রম হয়নি। সারাদিনই রাজধানীর অফিসার্স ক্লাবের কর মেলায় বেশ ভিড় ছিল। করদাতারা কেউ রিটার্ন জমা দিয়েছেন, কেউ কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন।
রাজধানীসহ ৮টি বিভাগীয় শহর, ৬৪ জেলা ও ৫৬টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা। একই ছাদের নিচে সব সুবিধা পাওয়া ও সহজে রিটার্ন জমাদানের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন করদাতারা।
সারাদেশে মোট ১২০ স্পটে করমেলার মধ্যে রাজধানীসহ সব বিভাগীয় শহরে সাত দিন, জেলা শহরগুলোয় চার দিন, ৪৮ উপজেলায় দুই দিন ও আট উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করেছে এনবিআর।
ঢাকার মেলায় মোট হেল্পডেক্স থাকছে ৫৩টি। দুই হাজার ২৫০ বর্গফুটের ই-টিআইএন জোন, ৫২টি রিটার্ন বুথ, ব্যাংকের চারটি ডেস্ক, দুটি এটিএম বুথ থাকছে।
এবারের আয়কর মেলায় ডিজিটাল সুযোগ-সুবিধা রাখা হয়েছে। বাংলাদেশের যেকোনো প্রান্তে বসে করদাতারা অনলাইনে www.aykormela.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আয়কর মেলার অবস্থান, দূরত্ব ও সময় জানতে পারবেন।
মোবাইল ব্যাংকিং সেবা চালু হওয়ায় করদাতাদের জন্য সহজে কর পরিশোধ করার সুযোগ পাচ্ছেন বলেও জানায় এনবিআর। ফলে করদাতাদের আয়কর মেলা প্রাঙ্গণ খুঁজতে বাড়তি সময় ব্যয় হবে না।
প্রসঙ্গত, রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৪৮টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৮টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে। বাসস
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









