ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৭:৫৪:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৭ জুন ২০২৫ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকাল ৩ টার দিকে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ফাহিম হোসেন ফাহিম হোসেন গাংনী উপজেলার জোড়পুকুরিয়া  গ্রামের জাহিদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের মাঠে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশু ফাহিম হোসেন পুকুরের পানিতে পড়ে যায়। প্রায় একঘণ্টা পর তার দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ফাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল পুকুরের পানিতে ডুবে শিশু ফাহিম হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।