মেহেরপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
সপ্তাহের ব্যবধানে মেহেরপুর জেলায় পাইকারিতে প্রতিকেজি কাঁচা মরিচের দাম কমেছে প্রায় আড়াইশ টাকা। গত সপ্তাহে পাইকারিতে প্রতিকেজি কাঁচা মরিচের দাম উঠেছিল ৩৭০ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
শুক্রবার (২৬ জুলাই) জেলার পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
কাঁচা মরিচের পাশাপাশি আজ আরও কমেছে সবজির দর। আজ পাইকারিতে প্রতিকেজি বেগুন ২০ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা, পটল ১৪ টাকা, উস্তা ৫০ টাকা, মুখিকচু ৪০ টাকা, লাউ ১০ টাকা, পুঁইশাক ৫ টাকাসহ প্রায় সব সবজির দর কমতে শুরু করেছে। একইসঙ্গে অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম।
গাংনী কাঁচা বাজারের আড়তদার নাজমুল ইসলাম বলেন, জেলায় আবাদকৃত মরিচ উঠতে শুরু করায় দর স্বাভাবিক হচ্ছে। যে পরিমাণ মরিচ বাজারে আসছে তাতে দর আরও কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
একই বাজারের আড়তদার সাহাদুল ইসলাম বলেন, সারাদেশেই সবজি বেশি পরিমাণ উঠতে শুরু করেছে। বিশেষ করে বেগুন, পটল, মুখিকচু, পুঁইশাক ও লাল শাক ব্যাপক পরিমাণে পাওয়া যাচ্ছে। এতে বাজারের দর স্বাভাবিক হতে শুরু করেছে।
বাজার করতে আসা চেংগাড়া গ্রামের আসাদুল ইসলাম বলেন, কিছুদিন এমন অবস্থা ছিল যে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। এখন তা ২০-৪০ টাকার মধ্যে খুচরা বাজারে কেনা যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






