মেহেরপুর সীমান্ত দিয়ে আরও ২৯ বাংলাদেশিকে হস্তান্তর
মেহেরপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
মেহেরপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ আরও ২৯ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মুজিবনগর সীমান্তের ১৫৫ নম্বর মেইন পিলারের স্বাধীনতা সড়কে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে ৬ বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশারসহ বিজিবির ৯ সদস্যের একটি দল এবং ভারতের হৃদয়পুর কোম্পানি কমান্ডার অনিল কুমার যাদবসহ বিএসএফের ৯ সদস্যের একটি দল উপস্থিত ছিল।
মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার বলেন, মুজিবনগর বিওপির সীমান্ত এলাকার ১৫৫ নম্বর মেইন পিলার স্বাধীনতা সড়কে বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফ নারী-পুরুষ ও শিশুসহ ২৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে ১৭ জন নারী, ১১ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা জীবিকার তাগিদে বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। হস্তান্তরকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা নিশ্চিত করে মুজিবনগর থানায় প্রেরণ করা হয়েছে।
হস্তান্তরকৃত ব্যক্তিরা যশোর, নড়াইল, ঝিনাইদহ, কুমিল্লা, মৌলভীবাজার, শরীয়তপুর, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন-মো. মিরাজ ইকরামুল গাইন (১৯), যশোর। মোছা. আমিনা খাতুন (৪৫), যশোর। মোছা. রুনা খাতুন (৩০), যশোর। মোছা. মমতাজ রফিক মন্ডল (৪৫), যশোর। মোছা. আয়েশা খাতুন (০২) (শিশু), নড়াইল। মোছা. জামিলা খাতুন (৪০), ঝিনাইদহ। মো. বিল্লাল হোসেন (৪০), কুমিল্লা। মোছা. নুসরাত জাহান ডলি (২৫), শরীয়তপুর। মো. নুরুল আলম (৩৬), কক্সবাজার।
বিজ্ঞাপন
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মুজিবনগর বিজিবি কর্তৃক নারী, পুরুষ ও শিশুসহ ২৯ জন বাংলাদেশিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জন এবং কাজিপুর সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গ, নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জন—মোট ৬০ জনকে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক বিজিবির নিকট হস্তান্তর করা হয়। ফলে পতাকা বৈঠকের মাধ্যমে এক দিনেই মোট ৮৯ জন বাংলাদেশিকে মেহেরপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











