মেয়েদের ভিড় এখন সাজঘরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:০৫ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার
ফ্যাশনিস্তা মেয়েরা বছরজুড়েই ভিড় জমায় পার্লারগুলোতে। ঈদ সামনে রেখে কী অবস্থা, তাতো বলার অপেক্ষাই রাখে না। আর এখন তো রাজধানীর কোন পার্লারেই তিল ধারণের ঠাঁই নেই।
রাজধানীর পার্লারগুলোর মধ্যে ধানমন্ডি, বনানী, উত্তরা, গুলশানসহ বিভিন্ন শাখায় রূপসচেতন তরুণীদের উপচে পড়া ভিড় দেখা গেল। ঈদের দিন নিজেকে কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায়, তারই প্রতিযোগিতা যেন শুরু হয়েছে। পার্লারের ভিতর যারা যেতে পারছেন তারা খুশি,আবার বাইরে অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন।
রাজধানীর পারসোনা পার্লারে খোজ নিয়ে জানা যায়, মেকআপের পাশাপাশি অ্যালোভেরা, ফ্রুট ফেসিয়াল, অরেঞ্জ, ভেজ-পিল, হোয়াইটেনিং ফেসিয়াল তরুণীদের বেশি পছন্দ। চলছে লেজার, লেয়ার, মাল্টিপল লেয়ার, বেংকস হেয়ার কাটও। ঈদের তালিকায় বিশেষ ভাবে থাকছে ইমো, ভলিউম লেয়ার কাট, স্পেশাল ফেসিয়াল উইথ নেকস।
ওমেন্স ওয়ার্ল্ড, ফেসিয়ালসহ বিভিন্ন স্কিন থেরাপির প্যাকেজে বাড়তি নজর দিচ্ছে। নারীদের জন্য ডিপ কোলাজেন ফেসিয়াল ও তরুণীদের জন্য হারবাল সেবার ব্যবস্থা আছে। চুলের কাটে বাড়তি আকর্ষণ ভলিউম ও লেয়ার কাট।
ফারজানা শাকিল`স মেকওভার সেলুনে, মানানসই হেয়ার কাট ও হেয়ার কালার দিয়ে চুল সাজিয়ে দিচ্ছে এই পার্লারটি। দিচ্ছে রূপচর্চাবিষয়ক যেকোনো পরামর্শ। পাশাপাশি রয়েছে মেকআপের আলাদা আলাদা বিশেষ প্যাকেজ।
গুলশানের রেড বিউটি পার্লার দিচ্ছে অ্যারোমা ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, মেনিকিউর। ধানমন্ডির হেরোবিক্স ব্রাইডালে আইভ্রু থ্রেডিং, ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, মেনিকিউর করানো যাবে বিশেষ ছাড়ে। ওমেন`স গ্ল্যাামার ওয়ার্ল্ডও দিচ্ছে বিশেষ ছাড়। এখানে ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট স্পাসহ সব ধরনের সেবাই নেওয়া যাবে।
গুলশানে ফারজানা শাকিল`স মেকওভার সেলুন থেকে বের হওয়া তুষিণার সাথে কথা হল। বললেন, মেকআপ দুইদিন ধরে করব। আজকে ছিল প্রথম ধাপ। বিভিন্ন সেলুনে বিভিন্ন ধরনের দাম নেয় এসব মেকআপ করতে। তাই নির্দিষ্ট করে বলা কষ্ট কোন প্যাকেজে কত। তবে জেনে বুঝেই নারীরা এখন পার্লারে যাচ্ছেন। যেহেতু গরম সেহেতু হালকার মধ্যেই সাজুগুজু সেরে ফেলতে চাইছেন তারা ।
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মা মারা গেছেন
- পুরস্কার নেওয়ার সিদ্ধান্ত মোহন রায়হানের, দিলেন ব্যাখ্যা
- আপনার আদর্শ বাগান কেমন হবে জেনে নিন
- বসুন্ধরা সিটিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- সেহেরিতে ডাকতে আসা: ঐতিহ্য, ইতিহাস ও পরিবর্তনের গল্প
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ





