ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৪৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

মেয়ের জন্মদিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছা বাবা সৌরভের

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

জন্মদিনে সানাকে কেক খাওয়াচ্ছেন ডোনা।  উপস্থিত সৌরভ।

জন্মদিনে সানাকে কেক খাওয়াচ্ছেন ডোনা। উপস্থিত সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় ১৮ বছরে পা রাখলেন। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্টের কন্যা এখন সাবালিকা। আর মেয়ের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন গর্বিত বাবা সৌরভ গঙ্গোপাধ্যায়।

রোববার ছিল সানার জন্মদিন। সেই উপলক্ষে পারিবারিক এক অনুষ্ঠানও হয় কোলকাতার বেহালার বাড়িতে, যাতে হাজির ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ ঘনিষ্ঠজনেরা। সেখানে কেক কাটেন সানা। মা ডোনা তাকে কেক খাইয়েও দেন।

১৯৯৭-এর ফেব্রুয়ারিতে ডোনাকে বিয়ে করেন সৌরভ। ২০০১-এর নভেম্বরে জন্ম হয় সানার।

সৌরভ আন্তর্জাতিক ক্রিকেটে তীক্ষ্ণবুদ্ধির অধিনায়ক হিসেবে পরিচিত। ভারতীয় ক্রিকেটে সফলতম অধিনায়কদের মধ্যে পড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে ১৮ হাজার রান রয়েছে তার।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জন্যই ক্রিকেটমহলে খ্যাতি বেশি তার। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তারপরেও আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন। সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন সৌরভ।