মেয়ের লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হাঁটলেন বাবা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় প্রদেশের সুরগুজা জেলায় সাত বছরের মেয়ের লাশ কাঁধে নিয়ে এক ব্যক্তির বাড়িতে ফেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ব্যক্তি জেলার একটি হাসপাতাল থেকে মেয়ের লাশ কাঁধে নিয়ে প্রায় ১০ কিলোমিটার হেঁটে বাড়িতে ফিরেছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দিও মর্মান্তিক এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাজ্যের সরকারি কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সকালের দিকে ওই মেয়েটি সুরগুজা জেলার লক্ষণপুর গ্রামের কমিউনিটি হেলথ সেন্টারে মারা যায়। পরে শববাহী যান আসার আগেই মেয়েটির বাবা লাশ কাঁধে নিয়ে বাড়িতে যান।
তারা বলেছেন, শুক্রবার ভোরের দিকে আমডালা গ্রামের বাসিন্দা ঈশ্বর দাস তা মেয়ে সুরেখাকে লক্ষণপুর গ্রামের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসেন।
ওই স্বাস্থ্যকেন্দ্রের পল্লী চিকিৎসা সহকারি ডা. বিনোদ ভারগভ বলেন, ‘মেয়েটির অক্সিজেনের স্তর অত্যন্ত কম ছিল, প্রায় ৬০। মেয়েটির বাবা-মা বলছেন, গত কয়েকদিন ধরে সে প্রচণ্ড জ্বরে ভুগছিল। হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হয় এবং সকাল সাড়ে ৭টার দিকে মারা যায় সে।’
এই চিকিৎসক বলেন, ‘আমরা মেয়েটির পরিবারের সদস্যদের খুব দ্রুত শবযান আসবে বলে জানিয়েছিলাম। যানটি সকাল ৯টা ২০মিনিটের দিকে আসে। কিন্তু ততক্ষণে তারা লাশ নিয়ে চলে যান।’
ভিডিওতে ওই ব্যক্তিকে লাশ কাঁধে বহন করে নিয়ে যেতে দেখা যায়। বাড়িতে পৌঁছানোর জন্য তিনি প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দিও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলার প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তাকে (সিএমএইচও) নির্দেশ দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। এটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সিএমএইচওকে নির্দেশ দিয়েছি। আমি তাকে বলেছি, যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাদের সরিয়ে দিতে হবে।’
সূত্র: এনডিটিভি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











