মে-তে রাশিয়ায় পথশিশুদের বিশ্বকাপ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৯ পিএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার
আগামী জুন মাসে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। তার আগে মে মাসে রাশিয়াতেই শুরু হচ্ছে পথশিশুদের ফুটবল বিশ্বকাপ। ২৪টি দেশের দুশোরও বেশি শিশু এতে অংশ নেবে। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় এবং ২০১৪ সালে ব্রাজিলে এই বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল।
প্রথম বিশ্বকাপে দলগুলো ছেলে আর মেয়েদের একসঙ্গে তৈরি করা হয়েছিল। পরের বিশ্বকাপ থেকে ছেলে আর মেয়েদের আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেবার ছেলেদের বিভাগে বুরুন্ডিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছিল তানজানিয়া। আর মেয়েদের গ্রুপে সেরা হয়েছিল ব্রাজিল, ফিলিপাইনসকে হারিয়ে।
পথশিশুদের অধিকার সম্পর্কে বিশ্বকে সচেতন করতে এমন প্রতিযোগিতার আয়োজন করে আসছে ব্রিটিশ দাতব্য সংস্থা স্ট্রিট চাইল্ড ইউনাইটেড। খেলার পাশাপাশি ঐ সময়ে শিশুদের অধিকার নিয়ে সম্মেলনও অনুষ্ঠিত হয়ে থাকে। এবারের পথশিশু বিশ্বকাপে ভারত, ব্রাজিল, মেক্সিকোসহ ২৪টি দেশ অংশ নিচ্ছে।
মেক্সিকোর নারী দলের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন খালিদা পপাল। একসময় তিনি আফগানিস্তানের নারী ফুটবল দলের অধিনায়ক ছিলেন। সেসময় নারী ও মেয়েদের ফুটবল প্রসারে কাজ করেছেন। কিন্তু তা করতে গিয়ে পুরুষদের অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে পপালের। এরপর একসময় তালেবানের হুমকি পেয়ে দেশ ছাড়তে বাধ্য হন।
এখন বাস করেন ডেনমার্কের কোপেনহেগেনে। সেখানে গার্ল পাওয়ার অর্গানাইজেশন নামে একটি সংগঠন চালু করেছেন। এই সংগঠন ফুটবল ও খেলাধুলার মাধ্যমে অভিবাসী, এলজিবিটি সম্প্রদায়ের মানুষসহ সংখ্যা লঘুদের সমাজে ভালভাবে ইন্টিগ্রেটেড হতে সহায়তা করে। তার এখনকার জীবনযাপনের সঙ্গে পথশিশুদের জীবনের মিল খুজে পান পপাল। প্রশিক্ষণ নেওয়া মেয়েদের জন্যও পপালের ব্যাক্তিগত অভিজ্ঞতা অনুপ্রেরণা হয়ে উঠছে।
১৫ বছরের জাজমিন বলছে, তার (পপাল) ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকটা আমাদের মত। খুবই কঠিন। কিন্তু তারপরও তিনি এগিয়ে গেছেন।
জাজমিনসহ প্রায় একশোর বেশি শিশুকে সহায়তা দিয়ে থাকে মেক্সিকোর বেসরকারি সংস্থা কাসা আলিয়াঞ্জা। এদের অনেকেই সহিংসতা, যৌন হয়রানি ও পাচারের শিকার হয়েছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া নারী দলের সদস্যরা এই সংস্থা থেকে সহায়তা পেয়ে থাকে।
জাতিসংঘের হিসেবে, বর্তমানে সারা বিশ্বে প্রায় দেড় মিলিয়ন শিশু রাস্তায় বাস করছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











