মে মাসেই করোনমুক্ত হবে বাংলাদেশ: সিঙ্গাপুরের গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে, আক্রান্ত ৩০ লাখ। বাংলাদেশে কয়েকদিনের ব্যবধানে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। এমন আতংকের মাঝে আশার কথা শুনিয়েছেন সিঙ্গাপুরের একদল গবেষক। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশ থেকে আগামী ১৯ মে’র মধ্যে ৯৭ শতাংশ এবং ৩০ মে’র মধ্যে ৯৯ শতাংশ বিলীন হয়ে যাবে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকেরা এমন আভাস দিয়েছেন। সেইসঙ্গে গবেষকদের পূর্বাভাস, আগামী ১৫ জুলাই’র মধ্যে বাংলাদেশ থেকে এই ভাইরাস পুরোপুরি বিলীন হয়ে যাবে।
সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব রবিবার নিজস্ব ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনাবিষয়ক গবেষণার তথ্য প্রকাশ করে।
গবেষকরা করোনার বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, বাংলাদেশে মের পরে বাকি এক শতাংশ নির্মূল হতে ১৫ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে।
এছাড়া তারা জানিয়েছেন, বিশ্ব থেকে করোনা ভাইরাস ৯৭ শতাংশ দূর হবে ২৯ মের মধ্যে এবং পুরোপুরি ভাবে চলে যাবে চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে।
এর আগে করোনাভাইরাসের স্থায়িত্বসহ বিভিন্ন বিষয়ে অনেক গবেষণা সামনে এসেছে। তবে দিনক্ষণ দিয়ে এমন গবেষণা এটাই প্রথম।
গবেষকরা এই গবেষণায় সাসসিপটাবেল ইনফেক্টেপ রিকভারড (সার) মডেল ব্যবহার করেছেন। এ মডেল অনুযায়ী, করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। তারা বলছেন, সার এপিডেমিক মডেল বলছে, বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনা ভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছনো হয়।
ওই গবেষণায় অন্যান্য দেশের ব্যাপারে বলা হয়েছে, সবচেয়ে ভয়াবহ অবস্থা হওয়া যুক্তরাষ্ট্র থেকে করোনা ৯৭ শতাংশ বিদায় নেবে ১১ মের মধ্যে, একই হারে ইতালিতে কমবে ৭ মের মধ্যে। আর প্রতিবেশি দেশ ভারতে করোনা ৯৭ শতাংশ বিদায় নেবে ২১ মের মধ্যে।
-জেডসি
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা







