মোংলা বন্দর দিয়ে প্রথমবার আপেল আমদানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি করা হয়েছে আপেল। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে দুটি কনটেইনারে আসা ৫১ টন আপেল খালাস করা হয়েছে। এর আগে গত ১২ ডিসেম্বর লাইবেরিয়ার পতাকাবাহী এমভি মার্কস হাই ফং জাহাজে এশিয়ান ফ্রুট (বিডি) এসব আপেল আমদানি করেছে।
গত ১৯ ডিসেম্বর মোংলা কাস্টমস ও উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের প্রতিনিধি ও বন্দরের ট্রাফিক বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে পণ্যের চালানটি কায়িক পরীক্ষা সম্পন্ন করে। বৃহস্পতিবার বিকেলে আপেলের চালানটি খালাস করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, আমদানিকৃত হিমায়িত ফল খালাসের সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী উপস্থিত থেকে অংশীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, ড. একে আনিসুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), ট্রাফিক পরিচালক কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, কাস্টমস কর্তৃপক্ষের প্রতিনিধি ও আমদানিকারকরা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি স্বপ্নের 'পদ্মা সেতু' প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর যোগাযোগ ব্যাবস্হা, ব্যাবসা- বানিজ্য তথা সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সুফল পরিলক্ষিত হচ্ছে। আগে ফেরি থাকার কারণে ব্যবসায়ীরা ভোগান্তির জন্য মোংলা বন্দর ব্যবহার করতে চাইতেন না। এখন যেহেতু ঢাকা ও মোংলার মধ্যে কোনো ফেরি নাই, তাই পদ্মা সেতু হয়ে সরাসরি মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








