ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১:৫২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

মোখা : ৪ বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৩ মে ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় মোখার কারণে চার শিক্ষা বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মে (রোববার) বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বোর্ডগুলো হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ড।

শনিবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আগামী ১৪ মে (রোববার) বন্ধ থাকবে। এই চার শিক্ষাবোর্ডের আওতাধীন জেলাসমূহে তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ রোববার বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, মোখার কারণে ৬ শিক্ষাবোর্ডে রোব ও সোমবার (১৪ ও ১৫ মে) দুই দিনের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রবি ও সোমবার অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।